রান্না ভালো না হওয়ায় এক, যৌতুকের দাবিতে আরেক গৃহবধূকে হত্যার অভিযোগ
সিরাজগঞ্জের তাড়াশে ভিন্ন গ্রামে খিচুড়ি রান্না ভালো না হওয়ায় মোছা. সালমা খাতুন (৩৫) ও যৌতুকের দাবিতে মোছা. মীম খাতুন (১৬) নামের দুই গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (৩ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান। তিনি জানান, পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত মোছা. সালমা খাতুন উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর গ্রামের খুকনিপাড়ার বাসিন্দা মো. আব্দুল জলিলের স্ত্রী এবং মোছা. মীম খাতুন উপজেলার তালম ইউনিয়নের হাড়িসোনা গ্রামের বাসিন্দা মো. হাসেম আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মো. আব্দুল জলিলের স্ত্রী নাস্তার জন্য খিচুড়ি রান্না করেন। কিন্তু খিচুড়ির স্বাদ মন মতো না হওয়ায় জলিল স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে স্ত্রীকে মারধরও করেন। এর কিছুক্ষণ পর ঘরের ধরনার সঙ্গে ঝুলন্ত অবস্থায় গৃহবধূ সালমা খাতুনকে পাওয়া যায়। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান সালমা।
অন্যদিকে, মোছা. মীম খাতুন উপজেলার তাল

অন্যদিকে, মোছা. মীম খাতুন উপজেলার তালম ইউনিয়নের হাড়িসোনা গ্রামের বাসিন্দা মো. হাসেম আলীর সঙ্গে পাঁচ মাস আগে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে যৌতুকের জন্য স্বামী হাসেম আলী স্ত্রীকে মানসিক ও শারীরিক নির্যাতন করে।
রোববার (২ আগস্ট) রাত ১২টার দিকে স্বামী হাসেম আলীর সঙ্গে স্ত্রী মীম খাতুনের ঝগড়া বাধে। একপর্যায়ে গভীর রাতে স্বামী জানান, তার স্ত্রী মীম খাতুন গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।
তবে মীমের বাবা মো. ফিরোজ আহম্মেদ গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করে বলেন, যৌতুকের দাবিতে তার মেয়েকে হত্যা করা হয়েছে। তারা মীমের মরদেহ ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচারণা চালাচ্ছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, নিহত উভয়ের পরিবার আত্মহত্যা বলে দাবি করেছে। এজন্য তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন আসলে প্রকৃত কারণ জানা যাবে।