রামিসা হত্যার বিচার দাবিতে মিরপুরে সড়ক অবরোধ, বিক্ষোভ
সাত বছর বয়সী শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় আসামির ফাঁসির দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে রাজধানীর মিরপুর ১০ থেকে ১২ নম্বর সড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয় যায়। এ সময় বিক্ষুব্ধদের ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘বিচার চাই, বিচার চাই’, ‘আমার বোন খুন হলো কেন’, ‘অপরাধীর আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, আসামির ফাঁসি চাই’—ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। বিক্ষোভে অংশ নেওয়া সামিউল হক নামের একজন বলেন, ৭ দিন নয়, ২৪ ঘণ্টার মধ্যে ফাঁসি দিতে হবে, এটাই আমাদের দাবি। বাংলাদেশে অনেক বিচার হয় না। এ জন্য আমরা দিনের পর দিন, মাসের পর মাস অপেক্ষা করতে চাই না। নাজমুল হক নামের একজন বলেন, শিশুদের কোনো নিরাপত্তা নেই। অপরাধীরা পার পের যায় বলেই এ ধরনের ঘটনা ঘটতেই থাকে। দ্রুত বিচার হতে হবে। এর আগে, বৃহস্পতিবার সকালে পল্লবী থানার ভেতরে ঢুকে বিক্ষোভ করে অপরাধীর দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানায় এলাকাবাসী। এলাকাবাসী হত্যার দ্রুত বিচারের দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে থানায় যান। এ সময় থা
সাত বছর বয়সী শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় আসামির ফাঁসির দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে রাজধানীর মিরপুর ১০ থেকে ১২ নম্বর সড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয় যায়।
এ সময় বিক্ষুব্ধদের ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘বিচার চাই, বিচার চাই’, ‘আমার বোন খুন হলো কেন’, ‘অপরাধীর আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, আসামির ফাঁসি চাই’—ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভে অংশ নেওয়া সামিউল হক নামের একজন বলেন, ৭ দিন নয়, ২৪ ঘণ্টার মধ্যে ফাঁসি দিতে হবে, এটাই আমাদের দাবি। বাংলাদেশে অনেক বিচার হয় না। এ জন্য আমরা দিনের পর দিন, মাসের পর মাস অপেক্ষা করতে চাই না।
নাজমুল হক নামের একজন বলেন, শিশুদের কোনো নিরাপত্তা নেই। অপরাধীরা পার পের যায় বলেই এ ধরনের ঘটনা ঘটতেই থাকে। দ্রুত বিচার হতে হবে।
এর আগে, বৃহস্পতিবার সকালে পল্লবী থানার ভেতরে ঢুকে বিক্ষোভ করে অপরাধীর দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানায় এলাকাবাসী। এলাকাবাসী হত্যার দ্রুত বিচারের দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে থানায় যান। এ সময় থানা পুলিশ এলাকাবাসীকে শান্ত থাকার কথা বলেন।
আরও পড়ুন
রামিসা হত্যার বিচার দাবিতে পল্লবী থানায় ঢুকে এলাকাবাসীর বিক্ষোভ
৭ বছরের শিশুকে গলা কেটে হত্যা, পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া আটক
ধর্ষণের পর হত্যা করা হয় শিশু রামিসাকে, মরদেহ লুকাতেই মাথা বিচ্ছিন্ন
মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুর–১১ এলাকার বি ব্লকের একটি বহুতল ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে শিশু রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, শিশুটি হত্যার পর মরদেহ গোপন করার চেষ্টা করা হয়েছিল। যদিও ফ্ল্যাটের ভেতর থেকেই দেহের অংশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে সিআইডিতে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা (৩০) ও তার স্ত্রী স্বপ্না আক্তার (২৬)।
ছবি: সংগৃহীত
এ ঘটনায় আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল ও তার সহযোগী স্ত্রীকে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে। মূল আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। সম্ভাব্য সংক্ষিপ্ততম সময়ের মধ্যে এ মামলার সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিল করা হবে।
মন্ত্রী জানান, দীর্ঘ দিন ধরে ঝুলে থাকা এবং বিচারিক প্রক্রিয়ার বাইরে থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন করে তালিকাভুক্ত করে তদন্তের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে অন্যতম কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনু হত্যা মামলা। এ মামলার একজন আসামিকে গ্রেফতার করে ডিএনএ ম্যাচিংয়ের প্রক্রিয়া চলমান রয়েছে এবং এরই মধ্যে আরও একজন আসামিকে শনাক্ত করা গেছে। এছাড়া কুমিল্লায় সংঘবদ্ধ ধর্ষণ, বগুড়ায় তরুণী ধর্ষণ, কাপাসিয়ায় পাঁচ খুন এবং ঢাকার মান্ডায় প্রবাসী হত্যাকাণ্ডের মতো প্রতিটি ঘটনায় জড়িত সব আসামিকে গ্রেফতার করা হয়েছে।
টিটি/এমএমকে
What's Your Reaction?