রাশিয়া-ইউক্রেনের মধ্যে ২০৫ জন করে যুদ্ধবন্দি বিনিময়
রাশিয়া ও ইউক্রেন ২০৫ জন করে যুদ্ধবন্দি বিনিময় করেছে। উভয় পক্ষই এ তথ্য নিশ্চিত করেছে। শুক্রবার এ বিনিময় ঘটে। খবর আনাদোলু এজেন্সির।
গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত বৃহৎ বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে এই বিনিময় সম্পন্ন হয়। চুক্তিটি ছিল এক হাজারের বিপরীতে এক হাজার যুদ্ধবন্দি বিনিময়ের উদ্যোগ।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বন্দি রুশ সেনাদের ফেরত আনার ক্ষেত্রে আরব আমিরাত মানবিক সহায়তা দিয়েছে।
রুশ কর্তৃপক্ষ জানায়, মুক্তিপ্রাপ্ত সেনাদের বর্তমানে বেলারুশে রাখা হয়েছে, সেখানে তাদের মানসিক ও চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে। পরে তাদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য রাশিয়ায় নেওয়া হবে।
অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে জানিয়েছেন, মুক্তিপ্রাপ্ত ইউক্রেনীয় যুদ্ধবন্দিদের মধ্যে সৈনিক, সার্জেন্ট ও কর্মকর্তারা রয়েছেন। তাদের অধিকাংশই ২০২২ সাল থেকে রুশ বন্দিদশায় ছিলেন।