রাশিয়া থেকে ৩৫ হাজার টন এমওপি সার কিনবে সরকার
দেশের কৃষি খাতে সারের চাহিদা পূরণে রাশিয়া থেকে ৩৫ হাজার (±১০ শতাংশ) টন এমওপি (মিউরেট অব পটাশ) সার আমদানির এক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আরও পড়ুন ৪ জনের লড়াইয়ে টিকে আছে রাজবাড়ীর সরকারি মুরগি খামার বৈঠক সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় পর্যায়ে রাশিয়ার জেএসসি ‘ফরেন ইকোনমিক করপোরেশন (প্রোডিনটর্গ)’ এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে সই হওয়া চুক্তির আওতায় তৃতীয় লটের ৩৫ হাজার (±১০ শতাংশ) টন এমওপি সার আমদানি করা হবে। আরও পড়ুন এআইয়ের সুফল লুফে না নিলে উন্নয়নশীল দেশগুলো পিছিয়ে পড়বে: বিশ্বব্যাংক এ সার আমদানিতে মোট ব্যয় হবে ১৬৮ কোটি ২৯ লাখ ৭ হাজার ১৮৭ টাকা ৫০ পয়সা। প্রতি টন এমওপি সারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৮৮ দশমিক ৫৫ মার্কিন ডলার। প্রস্তাবে সুপারিশকৃত দরদাতা হিসেবে রাশিয়ার জেএসসি ‘ফরেন ইকোনমিক করপোরেশন (প্রোডিনটর্গ)’-এর নাম অনুমোদন করা হয়েছে। এমএএস/কেএসআর
দেশের কৃষি খাতে সারের চাহিদা পূরণে রাশিয়া থেকে ৩৫ হাজার (±১০ শতাংশ) টন এমওপি (মিউরেট অব পটাশ) সার আমদানির এক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৈঠক সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় পর্যায়ে রাশিয়ার জেএসসি ‘ফরেন ইকোনমিক করপোরেশন (প্রোডিনটর্গ)’ এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে সই হওয়া চুক্তির আওতায় তৃতীয় লটের ৩৫ হাজার (±১০ শতাংশ) টন এমওপি সার আমদানি করা হবে।
এ সার আমদানিতে মোট ব্যয় হবে ১৬৮ কোটি ২৯ লাখ ৭ হাজার ১৮৭ টাকা ৫০ পয়সা। প্রতি টন এমওপি সারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৮৮ দশমিক ৫৫ মার্কিন ডলার।
প্রস্তাবে সুপারিশকৃত দরদাতা হিসেবে রাশিয়ার জেএসসি ‘ফরেন ইকোনমিক করপোরেশন (প্রোডিনটর্গ)’-এর নাম অনুমোদন করা হয়েছে।
এমএএস/কেএসআর
What's Your Reaction?

