রাশিয়ার সঙ্গে সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো: মারিয়া জাখারোভা

রাশিয়ার সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে জড়ানোর প্রস্তুতি নিচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো)। এছাড়া ইস্টার উপলক্ষ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির যুদ্ধবিরতির আহ্বানকে ‘পিআর স্টান্ট’ (প্রচারণা কৌশল) হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।  এটি প্রকৃত শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নয় বরং ইউক্রেনীয় বাহিনীকে পুনর্গঠনের একটি কৌশল। বুধবার (১ এপ্রিল) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ মন্তব্য করেছেন। রুশ বার্তা সংস্থা জানায় জানায়, ন্যাটোর ক্রমবর্ধমান সামরিক ব্যয় ও মহড়া এই প্রস্তুতির প্রমাণ বলে দাবি করেন জাখারোভা। তার ভাষায়, খরচের সংখ্যাই সবকিছু বলে দেয়। জোটটি আগামী বছরগুলোতে রাশিয়ার সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘর্ষের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। তিনি জানান, ২০২৫ সালের এক প্রতিবেদনে ন্যাটোর মোট সামরিক ব্যয় ১ দশমিক ৬৪ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা বিশ্বব্যাপী মোট ব্যয়ের প্রায় ৬২ শতাংশ। এছাড়া গত বছরে ন্যাটোর অধীনে ১২০টির বেশি সামরিক মহড়া এবং সদস্য দেশগুলোর মাধ্যমে ৭০০টির বেশি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়েছে। কেএম 

রাশিয়ার সঙ্গে সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো: মারিয়া জাখারোভা

রাশিয়ার সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে জড়ানোর প্রস্তুতি নিচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো)। এছাড়া ইস্টার উপলক্ষ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির যুদ্ধবিরতির আহ্বানকে ‘পিআর স্টান্ট’ (প্রচারণা কৌশল) হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।  এটি প্রকৃত শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নয় বরং ইউক্রেনীয় বাহিনীকে পুনর্গঠনের একটি কৌশল।

বুধবার (১ এপ্রিল) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ মন্তব্য করেছেন।

রুশ বার্তা সংস্থা জানায় জানায়, ন্যাটোর ক্রমবর্ধমান সামরিক ব্যয় ও মহড়া এই প্রস্তুতির প্রমাণ বলে দাবি করেন জাখারোভা। তার ভাষায়, খরচের সংখ্যাই সবকিছু বলে দেয়। জোটটি আগামী বছরগুলোতে রাশিয়ার সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘর্ষের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।

তিনি জানান, ২০২৫ সালের এক প্রতিবেদনে ন্যাটোর মোট সামরিক ব্যয় ১ দশমিক ৬৪ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা বিশ্বব্যাপী মোট ব্যয়ের প্রায় ৬২ শতাংশ। এছাড়া গত বছরে ন্যাটোর অধীনে ১২০টির বেশি সামরিক মহড়া এবং সদস্য দেশগুলোর মাধ্যমে ৭০০টির বেশি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়েছে।

কেএম 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow