‘রিকশাওয়ালাকে সাকিব বিদেশ থেকে মারবে!’

দেশের ক্রিকেটে আবারও আলোচনায় উঠেছে সাকিব আল হাসানের প্রসঙ্গ। আর এই আলোচনা নতুন করে উসকে দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার খালেদ মাসুদ পাইলট। তিনি খোলামেলা ভাষায় নিজের মতামত জানিয়েছেন। তার কথায় ছিল আবেগ, ছিল বাস্তবতার ছোঁয়া। পাইলট আরো নিশ্চিত করেছেন যে সাকিবের বড় ভক্ত তিনি এবং মাঠ থেকেই সাকিবকে বিদায় নিতে দেখতে চান। কথা বলেছেন সাকিবের বিরুদ্ধে হওয়া মামলার প্রসঙ্গেও। তিনি বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেন। খালেদ মাসুদ বলেন, ‘আমার কাছে মনে হয় মানুষ মাত্রই ভুল করে। অনেক কম বয়স। আর মামলার ব্যাপারে আমি যতদূর জানি যে একটা মার্ডার মামলায় তাকে আসামি করা হয়েছে। আমাদের দেশে প্রচুর ভুয়া মামলা হয়। কিন্তু আমি বলব একজন রিকশাওয়ালা ভদ্রলোক মানুষকে সাকিবের মতো খেলোয়াড় বিদেশ থেকে মারবে, তা সন্দিহান।’   আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাইলট আরও বলেন, ‘খালেদ মাসুদ পাইলট হিসেবে বলতে পারি, আমি সাকিবের বড় ভক্ত। আমি সবসময় মনে করি মানুষ মাত্রই ভুল করে। সে হয়তো খেলা অবস্থায় কোনো একটা (রাজনৈতিক) দলের সাথে জড়িত হয়েছিল, হয়তো সে ছয় মাসের জন্য একটা ভুল করেছিল। কিন্তু আমি মনে করি যে কোনো খেলোয়াড়েরই যখন সে

‘রিকশাওয়ালাকে সাকিব বিদেশ থেকে মারবে!’

দেশের ক্রিকেটে আবারও আলোচনায় উঠেছে সাকিব আল হাসানের প্রসঙ্গ। আর এই আলোচনা নতুন করে উসকে দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার খালেদ মাসুদ পাইলট। তিনি খোলামেলা ভাষায় নিজের মতামত জানিয়েছেন। তার কথায় ছিল আবেগ, ছিল বাস্তবতার ছোঁয়া। পাইলট আরো নিশ্চিত করেছেন যে সাকিবের বড় ভক্ত তিনি এবং মাঠ থেকেই সাকিবকে বিদায় নিতে দেখতে চান।

কথা বলেছেন সাকিবের বিরুদ্ধে হওয়া মামলার প্রসঙ্গেও। তিনি বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেন। খালেদ মাসুদ বলেন, ‘আমার কাছে মনে হয় মানুষ মাত্রই ভুল করে। অনেক কম বয়স। আর মামলার ব্যাপারে আমি যতদূর জানি যে একটা মার্ডার মামলায় তাকে আসামি করা হয়েছে। আমাদের দেশে প্রচুর ভুয়া মামলা হয়। কিন্তু আমি বলব একজন রিকশাওয়ালা ভদ্রলোক মানুষকে সাকিবের মতো খেলোয়াড় বিদেশ থেকে মারবে, তা সন্দিহান।’

 

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাইলট আরও বলেন, ‘খালেদ মাসুদ পাইলট হিসেবে বলতে পারি, আমি সাকিবের বড় ভক্ত। আমি সবসময় মনে করি মানুষ মাত্রই ভুল করে। সে হয়তো খেলা অবস্থায় কোনো একটা (রাজনৈতিক) দলের সাথে জড়িত হয়েছিল, হয়তো সে ছয় মাসের জন্য একটা ভুল করেছিল। কিন্তু আমি মনে করি যে কোনো খেলোয়াড়েরই যখন সে জাতীয় দলে খেলবে, তার কোনো রাজনীতির সাথে জড়িত থাকা উচিত না।’

এই বক্তব্যে তিনি মূলত একটি নীতিগত অবস্থান তুলে ধরেন। পাইলটের মতে, জাতীয় দলের ক্রিকেটার মানেই পুরো দেশের আবেগের প্রতীক। সেখানে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলে বিভাজন তৈরি হয়। তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত মতামত খেলোয়াড়রা জাতীয় দলের সাথে যখন জড়িত থাকে, তখন সমস্ত মানুষের আবেগ থাকে ঐ খেলোয়াড়ের প্রতি। যখনই আপনি কোনো একটা দলের সাথে জড়াবেন তখন কিন্তু এটা যে ভাগাভাগি হয়ে যায়। তো জাতীয় দলে যখন খেলবেন তখন আমার মনে হয় দলের সাথে না থাকাই ভালো।’

 

তার ভাষ্যমতে, ‘মানুষ পৃথিবীতে অনেক ভুল করে। কিন্তু তাকে একজন খেলোয়াড় হিসেবে দেখা ভালো এবং আমি সবসময় দোয়া করি যেন আল্লাহ তায়ালা তাকে সসম্মানে বাংলাদেশের জার্সি পড়ে বাংলাদেশ থেকে অবসর নেয়। আমরা যেন সবাই তাকে সম্মানিত করতে পারি, কেননা, সে বাংলাদেশের নাম্বার ওয়ান প্লেয়ার।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow