রিমান্ড শেষে কারাগারে সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে বালুভর্তি ট্রাক দিয়ে রাস্তা অবরোধ, সমাবেশে যেতে বাধা এবং পেপার স্প্রে ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় রিমান্ড শেষে সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন। রিমান্ডের মেয়াদ শেষে বৃহস্পতিবার জগলুল পাশাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের পরিদর্শক আনোয়ার হোসেন। তদন্ত কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জামিন আবেদন করেন এবং আবেদনের ওপর রোববার শুনানির আরজি জানান। পরে আদালত জগলুল পাশাকে কারাগারে পাঠিয়ে জামিন আবেদনের শুনানির জন্য আগামী রোববার দিন নির্ধারণ করেন। ১০ দিনের রিমান্ড চাওয়া হলেও মঞ্জুর হয় ৭ দিন গত ৪ আগস্ট দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে জগলুল পাশাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদ

রিমান্ড শেষে কারাগারে সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে বালুভর্তি ট্রাক দিয়ে রাস্তা অবরোধ, সমাবেশে যেতে বাধা এবং পেপার স্প্রে ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় রিমান্ড শেষে সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন।

রিমান্ডের মেয়াদ শেষে বৃহস্পতিবার জগলুল পাশাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের পরিদর্শক আনোয়ার হোসেন। তদন্ত কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

এ সময় আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জামিন আবেদন করেন এবং আবেদনের ওপর রোববার শুনানির আরজি জানান। পরে আদালত জগলুল পাশাকে কারাগারে পাঠিয়ে জামিন আবেদনের শুনানির জন্য আগামী রোববার দিন নির্ধারণ করেন।

১০ দিনের রিমান্ড চাওয়া হলেও মঞ্জুর হয় ৭ দিন

গত ৪ আগস্ট দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে জগলুল পাশাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পরদিন তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত সেদিন তাকে কারাগারে পাঠিয়ে রিমান্ড আবেদনের শুনানির জন্য পরবর্তী দিন নির্ধারণ করেন। পরে শুনানি শেষে আদালত জগলুল পাশার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সেই রিমান্ড শেষে বৃহস্পতিবার তাকে আবার আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

যে অভিযোগে মামলা

মামলার এজাহার অনুযায়ী, ২০১৩ সালের ২৮ ডিসেম্বর জগলুল পাশাসহ এজাহারভুক্ত ১১১ জন এবং অজ্ঞাতপরিচয় আরও ২৫০ থেকে ৩০০ জন গুলশানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসার সামনে অবস্থান নেন।

অভিযোগে বলা হয়, তারা সেখানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মারধর করেন এবং বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করেন। খালেদা জিয়া যাতে নির্ধারিত সমাবেশে অংশ নিতে না পারেন, সে লক্ষ্যেই ওই পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল বলে মামলায় উল্লেখ করা হয়।

পরদিন, অর্থাৎ ২০১৩ সালের ২৯ ডিসেম্বর সকাল ৯টার দিকে খালেদা জিয়া সফরসঙ্গীদের নিয়ে সমাবেশে যাওয়ার প্রস্তুতি নিলে রাস্তায় বালুভর্তি ট্রাকসহ বিভিন্ন যানবাহন রেখে ব্যারিকেড দেওয়া হয় বলে অভিযোগ। এ সময় তাকে বের হতে বাধা দেওয়া হয় এবং নিষিদ্ধ পেপার স্প্রে ব্যবহারের ঘটনাও ঘটে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এতে খালেদা জিয়াসহ তার সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী আহত হন বলেও এজাহারে উল্লেখ করা হয়। ঘটনার প্রায় এক দশক পর, ২০২৪ সালের অক্টোবরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হল শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম শাওন বাদী হয়ে গুলশান থানায় মামলাটি করেন।

আরও একটি মামলায় জাল নথির অভিযোগ

এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জাল নথি তৈরি এবং আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগেও জগলুল পাশার বিরুদ্ধে মামলা রয়েছে।

বর্তমান মামলায় রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হলেও আগামী রোববার তার জামিন আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

এমডিএএ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow