রিয়ালকে হারিয়ে লা লিগার মসনদে কাতালান শিবির
দুর্দান্ত এক জয় দিয়ে আবারও স্প্যানিশ ফুটবলের সিংহাসনে বসল বার্সেলোনা।। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে হ্যান্সি ফ্লিকের অধীনে টানা দ্বিতীয়বারের মতো লা লিগা শিরোপা নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি। লিগে এখনো তিনটি ম্যাচ বাকি থাকলেও শীর্ষে থাকা বার্সেলোনা ১৪ পয়েন্ট ব্যবধানে এগিয়ে যাওয়ায় রিয়ালের আর তাদের ধরার সুযোগ নেই। গতকাল রোববার (১০ মে) রাতের ম্যাচটি ছিল আবেগে ভরা। খেলা শুরুর ঠিক আগে ফ্লিকের বাবার মৃত্যুর খবর জানা গেলেও তিনি দলের পাশে থেকে সাইডলাইনে দায়িত্ব পালন করেন। শোক প্রকাশে দুই দলের খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন এবং কিক-অফের আগে পালন করা হয় এক মিনিট নীরবতা। ম্যাচে বার্সার জয়ের ভিত গড়ে দেন মার্কাস রাশফোর্ড ও ফেরান টরেস। প্রথমার্ধে তাদের দুটি গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়েন বার্সেলোনার খেলোয়াড় ও কোচিং স্টাফ। ম্যাচ শেষে সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ফ্লিক বলেন, তার দলটি যেন একটি ‘পরিবার’। ক্যাম্প ন্যু-এ উপস্থিত দর্শকদের সামনে প্রথমে খেলোয়াড়দের হাতে লা লিগা ট্রফির ছোট সংস্করণ তুলে দেওয়া হয়। পরে মূল ট্রফি উ
দুর্দান্ত এক জয় দিয়ে আবারও স্প্যানিশ ফুটবলের সিংহাসনে বসল বার্সেলোনা।। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে হ্যান্সি ফ্লিকের অধীনে টানা দ্বিতীয়বারের মতো লা লিগা শিরোপা নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি। লিগে এখনো তিনটি ম্যাচ বাকি থাকলেও শীর্ষে থাকা বার্সেলোনা ১৪ পয়েন্ট ব্যবধানে এগিয়ে যাওয়ায় রিয়ালের আর তাদের ধরার সুযোগ নেই।
গতকাল রোববার (১০ মে) রাতের ম্যাচটি ছিল আবেগে ভরা। খেলা শুরুর ঠিক আগে ফ্লিকের বাবার মৃত্যুর খবর জানা গেলেও তিনি দলের পাশে থেকে সাইডলাইনে দায়িত্ব পালন করেন। শোক প্রকাশে দুই দলের খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন এবং কিক-অফের আগে পালন করা হয় এক মিনিট নীরবতা।
ম্যাচে বার্সার জয়ের ভিত গড়ে দেন মার্কাস রাশফোর্ড ও ফেরান টরেস। প্রথমার্ধে তাদের দুটি গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়েন বার্সেলোনার খেলোয়াড় ও কোচিং স্টাফ। ম্যাচ শেষে সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ফ্লিক বলেন, তার দলটি যেন একটি ‘পরিবার’।
ক্যাম্প ন্যু-এ উপস্থিত দর্শকদের সামনে প্রথমে খেলোয়াড়দের হাতে লা লিগা ট্রফির ছোট সংস্করণ তুলে দেওয়া হয়। পরে মূল ট্রফি উঁচিয়ে শিরোপা উদযাপন করে দলটি।
লা লিগার ইতিহাসে এটি মাত্র দ্বিতীয় ঘটনা, যেখানে সরাসরি এল ক্লাসিকোর ফলেই শিরোপা নির্ধারিত হলো। এর আগে ১৯৩২ সালে রিয়াল মাদ্রিদ ২-২ ড্র করে শিরোপা নিশ্চিত করেছিল।
টানা তিন মৌসুম লা লিগা জিততে না পারার হতাশা কাটিয়ে শেষ চার মৌসুমে তিনবার চ্যাম্পিয়ন হলো বার্সা। ২০২৪ সালে জাভি হার্নান্দেজের স্থলাভিষিক্ত হওয়া সাবেক এফসি বায়ার্ন মিউনিখ ও জার্মানি জাতীয় ফুটবল দল কোচ হানসি ফ্লিক দায়িত্ব নেওয়ার পর দুই মৌসুমেই দলকে লা লিগা জিতিয়েছেন।
এটি বার্সেলোনার ইতিহাসে ২৯তম লা লিগা শিরোপা। ৩৬টি শিরোপা নিয়ে তাদের ওপরে রয়েছে কেবল রিয়াল মাদ্রিদ। ফ্লিকের অধীনে এখন পর্যন্ত পাঁচটি ট্রফি জিতেছে বার্সা—দুটি লা লিগা, দুটি স্প্যানিশ সুপারকোপা এবং গত মৌসুমের কোপা দেল রে।
এছাড়া টানা ৫৫ ম্যাচে গোল করার নতুন কীর্তিও গড়েছে বার্সেলোনা, যা ক্লাব ইতিহাসে ২০১২-১৩ মৌসুমের ৬৪ ম্যাচের রেকর্ডের পর দ্বিতীয় সর্বোচ্চ।
What's Your Reaction?