রুমিন ফারহানার বক্তব্যের সময় ‘অশোভন আচরণ’, বিরোধী দলীয় নেতার নিন্দা
জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য চলাকালে ট্রেজারি বেঞ্চের (সরকারি দল) কিছু সদস্য ‘অশোভন আচরণ’ আচরণ করেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (১৯ এপ্রিল) বিকেলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধী দলীয় নেতা এ নিন্দা জানান। সংসদে শালীন পরিবেশ বজায় রাখার ওপর জোর ও সংসদ সদস্যদের শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘রুমিন ফারহানার বক্তব্যের সময় ট্রেজারি বেঞ্চের কিছু সদস্য যে ধরনের অশালীন অঙ্গভঙ্গি করেছেন, তা আমার বিবেককে নাড়া দিয়েছে। একাধিকবার নির্বাচিত সংসদ সদস্যদের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয়।’ তিনি বলেন, ‘সংসদের শুরুতেই আমরা একটি ইতিবাচক ও শালীন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছিলাম। কিন্তু বারবার আহ্বান জানানোর পরও এ ধরনের অশোভন আচরণ অব্যাহত থাকায় আমি অত্যন্ত দুঃখিত এবং এর তীব্র নিন্দা জানাচ্ছি।’ বিরোধী দলীয় নেতা বলেন, ‘সংসদে কথা বলার ক্ষেত্রে স্পিকারের সিদ্ধ
জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য চলাকালে ট্রেজারি বেঞ্চের (সরকারি দল) কিছু সদস্য ‘অশোভন আচরণ’ আচরণ করেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রোববার (১৯ এপ্রিল) বিকেলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধী দলীয় নেতা এ নিন্দা জানান।
সংসদে শালীন পরিবেশ বজায় রাখার ওপর জোর ও সংসদ সদস্যদের শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘রুমিন ফারহানার বক্তব্যের সময় ট্রেজারি বেঞ্চের কিছু সদস্য যে ধরনের অশালীন অঙ্গভঙ্গি করেছেন, তা আমার বিবেককে নাড়া দিয়েছে। একাধিকবার নির্বাচিত সংসদ সদস্যদের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয়।’
তিনি বলেন, ‘সংসদের শুরুতেই আমরা একটি ইতিবাচক ও শালীন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছিলাম। কিন্তু বারবার আহ্বান জানানোর পরও এ ধরনের অশোভন আচরণ অব্যাহত থাকায় আমি অত্যন্ত দুঃখিত এবং এর তীব্র নিন্দা জানাচ্ছি।’
বিরোধী দলীয় নেতা বলেন, ‘সংসদে কথা বলার ক্ষেত্রে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত। তবে সুযোগ পাওয়ার ক্ষেত্রে যে বৈষম্য পরিলক্ষিত হচ্ছে, তা উদ্বেগজনক। পর্যায়ক্রমে বা সিরিয়ালিটি নিশ্চিত করার জন্য স্পিকারের প্রতি আহ্বান জানাই।’
এসময় বিরোধী দলীয় নেতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে ডেপুটি স্পিকার কায়সার কামাল সব সংসদ সদস্যকে কার্যপ্রণালি বিধি অনুসারে শিষ্টাচার বজায় রেখে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান।
What's Your Reaction?