রূপ হত্যা মামলায় নজরুল ইসলামকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

হত্যা মামলায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে এক দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। জুলাই আন্দোলন চলাকালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী রমিজ উদ্দিন আহমেদ রূপ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালত এ নির্দেশ দেন। বুধবার (২৯ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ নজরুল ইসলামকে গ্রেফতার করে। পরদিন তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ও ডিবির তেজগাঁও বিভাগের পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম। সেদিন আদালত তাকে কারাগারে পাঠিয়ে রিমান্ড আবেদনের শুনানির জন্য ২৯ জুলাই দিন ধার্য করেন। আরও পড়ুন সোহরাওয়ার্দী উদ্যান / সাম্য হত্যা থেকে রাজীব শাহর ‘মসজিদ’, ঢাকার ফুসফুসে ‘মাদকের ক্ষত’ রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্

রূপ হত্যা মামলায় নজরুল ইসলামকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

হত্যা মামলায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে এক দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। জুলাই আন্দোলন চলাকালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী রমিজ উদ্দিন আহমেদ রূপ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালত এ নির্দেশ দেন।

বুধবার (২৯ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ নজরুল ইসলামকে গ্রেফতার করে। পরদিন তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ও ডিবির তেজগাঁও বিভাগের পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম। সেদিন আদালত তাকে কারাগারে পাঠিয়ে রিমান্ড আবেদনের শুনানির জন্য ২৯ জুলাই দিন ধার্য করেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত পাওয়া গেছে। এছাড়া আসামির স্থায়ী ঠিকানা অন্য জেলায় হওয়ায় তার পরিচয় ও ঠিকানা যাচাইয়ের কাজ এখনো বাকি। জামিন পেলে তিনি আত্মগোপনে যেতে পারেন বলেও আবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়। একই সঙ্গে মামলার প্রকৃত রহস্য উদঘাটন, পলাতক আসামি ও নির্দেশদাতাদের শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের স্বার্থে তাকে নিবিড় জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আদালতকে জানানো হয়।

তবে রাষ্ট্রপক্ষের আবেদন বিবেচনা করে আদালত পুলিশি হেফাজতে রিমান্ড না দিয়ে এক দিনের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। শুনানির সময় নজরুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। এদিন তার পক্ষে কোনো আইনজীবী শুনানিতে অংশ নেননি।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের ২৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে বন্ধুদের সঙ্গে রাজধানীর কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনের এলাকায় যান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী রমিজ উদ্দিন আহমেদ রূপ (২১)। এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি। পরে প্রথমে তাকে কাঠালবাগানের পদ্মা হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর রূপের বাবা এ কে এম রকিবুল আহমেদ বাদী হয়ে তেজগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২৩ জনকে আসামি করা হয়েছে।

এমডিএএ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow