রূপগঞ্জে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয়। সোমবার (২০ এপ্রিল) ভোর ৩টার দিকে তারাবো পৌরসভার কর্নগোপ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যরা হলেন শফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, মোস্তাকিম, শাহ আলম মধু মিয়া ও রিপন মিয়া। নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম জানান, গভীর রাতে উপজেলার কর্ণগোপ এলাকায় একটি যাত্রীবাহী বাসে করে ডাকাত দলটি সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে পুলিশের কাছে খবর আসে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তল্লাশি চালিয়ে জব্দ করা হয় তাদের ব্যবহৃত যাত্রীবাহী বাসটিও। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে কঠোর নিরাপত্তায় তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠান
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয়।
সোমবার (২০ এপ্রিল) ভোর ৩টার দিকে তারাবো পৌরসভার কর্নগোপ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যরা হলেন শফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, মোস্তাকিম, শাহ আলম মধু মিয়া ও রিপন মিয়া।
নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম জানান, গভীর রাতে উপজেলার কর্ণগোপ এলাকায় একটি যাত্রীবাহী বাসে করে ডাকাত দলটি সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে পুলিশের কাছে খবর আসে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তল্লাশি চালিয়ে জব্দ করা হয় তাদের ব্যবহৃত যাত্রীবাহী বাসটিও।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে কঠোর নিরাপত্তায় তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়। মহাসড়কে অপরাধ দমনে পুলিশের এমন বিশেষ তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
What's Your Reaction?