রেকর্ডগড়া সেঞ্চুরিতে মুশফিককে পেছনে ফেললেন অধিনায়ক শান্ত

নাজমুল হোসেন শান্ত নিজেকে একদম বদলে ফেলেছেন। সমালোচনা পাশ কাটিয়ে ক্রমেই হয়ে উঠছেন রানমেশিন। টেস্টে সবশেষ ৮ ইনিংসে ৪ সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিয়েছেন বাঁহাতি এই ব্যাটার। এরই মধ্যে সেঞ্চুরিরে রেকর্ডে তিনি অধিনায়ক হিসেবে ছাড়িয়ে গেছেন মুশফিকুর রহিমকে। এতদিন টেস্টে বাংলাদেশের অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ৪টি সেঞ্চুরি করার রেকর্ড ছিল মুশফিকের। ৬১ ইনিংসে এই রেকর্ড গড়েছিলেন মুশফিক। শান্ত তাকে ছাড়িয়ে গেছেন আরও অনেক কম ইনিংসে। ৩০ ইনিংসেই ৫টি সেঞ্চুরি হাঁকিয়েছেন শান্ত। অধিনায়ক হিসেবে বাংলাদেশের সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক এখন তিনি। এই তালিকায় তিন নম্বরে আছেন মুমিনুল হক। বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া অবস্থায় ৩১ ইনিংসে ৩টি সেঞ্চুরি করেছিলেন তিনি। এমএমআর

রেকর্ডগড়া সেঞ্চুরিতে মুশফিককে পেছনে ফেললেন অধিনায়ক শান্ত

নাজমুল হোসেন শান্ত নিজেকে একদম বদলে ফেলেছেন। সমালোচনা পাশ কাটিয়ে ক্রমেই হয়ে উঠছেন রানমেশিন। টেস্টে সবশেষ ৮ ইনিংসে ৪ সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিয়েছেন বাঁহাতি এই ব্যাটার।

এরই মধ্যে সেঞ্চুরিরে রেকর্ডে তিনি অধিনায়ক হিসেবে ছাড়িয়ে গেছেন মুশফিকুর রহিমকে। এতদিন টেস্টে বাংলাদেশের অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ৪টি সেঞ্চুরি করার রেকর্ড ছিল মুশফিকের। ৬১ ইনিংসে এই রেকর্ড গড়েছিলেন মুশফিক।

শান্ত তাকে ছাড়িয়ে গেছেন আরও অনেক কম ইনিংসে। ৩০ ইনিংসেই ৫টি সেঞ্চুরি হাঁকিয়েছেন শান্ত। অধিনায়ক হিসেবে বাংলাদেশের সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক এখন তিনি।

এই তালিকায় তিন নম্বরে আছেন মুমিনুল হক। বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া অবস্থায় ৩১ ইনিংসে ৩টি সেঞ্চুরি করেছিলেন তিনি।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow