রেলকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন
সরকারি দায়িত্ব পালনকালে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা, হুমকি ও হেনস্তা বন্ধ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে দেশব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকাল ১১টায় চট্টগ্রামের সিআরবিসহ সারাদেশে রেলওয়ের বিভিন্ন স্টেশন, দপ্তর ও কার্যালয়ে একযোগে এ কর্মসূচি পালিত হয়। এতে রেলওয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। চট্টগ্রামের কর্মসূচিতে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ সফিকুর রহমান, প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক সুজিত কুমার বিশ্বাস, প্রধান প্রকৌশলী মো. তানভিরুল ইসলাম, প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক শওকত জামিল মোহসী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান, যন্ত্র প্রকৌশলী আমীর উদ্দিন, ডেপুটি সিওপিএস তারেক মুহাম্মদ ইমরান, নির্বাহী প্রকৌশলী মো. মুরসালীন রহমান, টিএসও আহসান উদ্দিন, ব্রিজ ইঞ্জিনিয়ার রিয়াসাদ ইসলাম ও ডেপুটি সিসিএম মো. হারুনুর রশিদসহ পূর্বাঞ্চলের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আন্তঃনগর ট্রেনের এসি কোচ ও কেবিনে কিছু যাত্রী বিনা টিকিট
সরকারি দায়িত্ব পালনকালে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা, হুমকি ও হেনস্তা বন্ধ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে দেশব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকাল ১১টায় চট্টগ্রামের সিআরবিসহ সারাদেশে রেলওয়ের বিভিন্ন স্টেশন, দপ্তর ও কার্যালয়ে একযোগে এ কর্মসূচি পালিত হয়। এতে রেলওয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
চট্টগ্রামের কর্মসূচিতে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ সফিকুর রহমান, প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক সুজিত কুমার বিশ্বাস, প্রধান প্রকৌশলী মো. তানভিরুল ইসলাম, প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক শওকত জামিল মোহসী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান, যন্ত্র প্রকৌশলী আমীর উদ্দিন, ডেপুটি সিওপিএস তারেক মুহাম্মদ ইমরান, নির্বাহী প্রকৌশলী মো. মুরসালীন রহমান, টিএসও আহসান উদ্দিন, ব্রিজ ইঞ্জিনিয়ার রিয়াসাদ ইসলাম ও ডেপুটি সিসিএম মো. হারুনুর রশিদসহ পূর্বাঞ্চলের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আন্তঃনগর ট্রেনের এসি কোচ ও কেবিনে কিছু যাত্রী বিনা টিকিটে ভ্রমণ করে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা, গালাগাল, হুমকি এবং সরকারি কাজে বাধা দিচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে তা হামলার পর্যায়েও পৌঁছেছে বলে অভিযোগ করেন তারা।
বক্তারা জানান, গত ৪ আগস্ট ৭৯২ নম্বর বনলতা এক্সপ্রেস এবং ২৫ জুলাই ৭২৬ নম্বর সুন্দরবন ট্রেনে বিনা টিকিটের যাত্রীদের মাধ্যমে রেলকর্মীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। এছাড়া ৭ আগস্ট ৭৫৩ নম্বর সিল্কসিটি ট্রেনে বিনা টিকিটের যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডার পর রাজশাহী স্টেশনে পশ্চিমাঞ্চল রেলওয়ের চীফ কমার্শিয়াল ম্যানেজার মোহাম্মদ আহছান উল্যা ভূঁঞাসহ কর্মরতদের ওপর হামলার অভিযোগ করা হয়।
এ ঘটনায় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, আইনানুগ ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। একই সঙ্গে দায়িত্ব পালনরত রেলকর্মীদের নিরাপত্তা নিশ্চিত, গুরুত্বপূর্ণ ট্রেন ও স্টেশনে নিরাপত্তা জোরদার এবং নিরাপদ কর্মপরিবেশ তৈরির আহ্বান জানান তারা।
একই দাবিতে চট্টগ্রামের পাহাড়তলী বিভাগীয় কার্যালয়েও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) তৌষিয়া আহমেদের নেতৃত্বে কর্মসূচিতে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা সরকারি দায়িত্ব পালন ও রাজস্ব আদায়ে নিয়োজিত। দায়িত্ব পালন করতে গিয়ে তাদের ওপর হামলা বা হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের জানমাল, মর্যাদা ও কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা।
What's Your Reaction?