কিশোরগঞ্জে ধান রোপণের সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমিতে ধান রোপণের সময় বজ্রপাতে শফিকুল ইসলাম (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সুখিয়া ইউনিয়নের চরপলাশ পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম ওই গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। আরও পড়ুন বজ্রপাতে মাঠেই প্রাণ গেলো দুই কৃষকের স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে নিজের জমিতে ধান রোপণ করছিলেন শফিকুল ইসলাম। এ সময় হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। সুখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল হামিদ টিটু বজ্রপাতে শফিকুল ইসলামের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এসকে রাসেল/এসজেডএইচ/জেআইএম
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমিতে ধান রোপণের সময় বজ্রপাতে শফিকুল ইসলাম (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন।
বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সুখিয়া ইউনিয়নের চরপলাশ পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম ওই গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

বজ্রপাতে মাঠেই প্রাণ গেলো দুই কৃষকের
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে নিজের জমিতে ধান রোপণ করছিলেন শফিকুল ইসলাম। এ সময় হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
সুখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল হামিদ টিটু বজ্রপাতে শফিকুল ইসলামের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এসকে রাসেল/এসজেডএইচ/জেআইএম
What's Your Reaction?