রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে নারী নিহত

পাবনায় রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে অনু আক্তার (৪২) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পাবনা-ঢালারচর-মাজগ্রাম রেলপথের সিঙ্গা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অনু আক্তার পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের বিল ভাদুরিয়া এলাকার বাসিন্দা। রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টায় বাড়ি থেকে পাবনা শহরের পাশে সিঙ্গা বাজারে যাওয়ার জন্য বের হন অনু আক্তার। সিঙ্গা বাজার এলাকায় রেললাইন পার হওয়ার সময় বেড়া উপজেলার ঢালারচর থেকে ছেড়ে আসা ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ‘ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’ আলমগীর হোসাইন নাবিল/এফএ/জেআইএম

রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে নারী নিহত

পাবনায় রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে অনু আক্তার (৪২) নামে এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পাবনা-ঢালারচর-মাজগ্রাম রেলপথের সিঙ্গা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অনু আক্তার পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের বিল ভাদুরিয়া এলাকার বাসিন্দা।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টায় বাড়ি থেকে পাবনা শহরের পাশে সিঙ্গা বাজারে যাওয়ার জন্য বের হন অনু আক্তার। সিঙ্গা বাজার এলাকায় রেললাইন পার হওয়ার সময় বেড়া উপজেলার ঢালারচর থেকে ছেড়ে আসা ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ‘ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আলমগীর হোসাইন নাবিল/এফএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow