‘রোনালদোর খেলা পর্তুগালের ক্ষতি করছে’

বিশ্বকাপের চলতি আসরে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারছে না পর্তুগাল। গ্রুপ পর্বে তিন ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে দলটি। উজবেকিস্তানের বিপক্ষে জয় পেলেও কঙ্গো ও কলম্বিয়ার বিপক্ষে ড্র করতে হয়েছে তাদের। একই সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। চলতি বিশ্বকাপে ইতোমধ্যে ছয় গোল করে গোলদাতার তালিকার শীর্ষে অবস্থান করছেন তিনি। অন্যদিকে, পর্তুগালের তারকা ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো করেছেন মাত্র দুটি গোল। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষেও তিনি নিজের সেরা খেলাটি উপহার দিতে পারেননি। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করার পর রোনালদো সামাজিক মাধ্যমে লিখেছিলেন, “আমি ফুরিয়ে যাইনি, আমি ফিরে এসেছি।” তবে তার সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্ট নন ভক্ত-সমর্থকরা। এবার রোনালদোর সমালোচনায় মুখ খুলেছেন তার সাবেক সতীর্থ এবং ২০১০ বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী উরুগুইয়ান তারকা দিয়েগো ফোরলান। ইএসপিএনের এক অনুষ্ঠানে তিনি বলেন, রোনালদোর বর্তমান খেলার ধরন পর্তুগালের জন্য উপকারের চেয়ে ক্ষতিই বেশি করছে। ফোরলানের মতে, রোনালদো এখন পুরোপুরি সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলছেন এবং অধিকাংশ সময় প্রতিপক্

‘রোনালদোর খেলা পর্তুগালের ক্ষতি করছে’

বিশ্বকাপের চলতি আসরে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারছে না পর্তুগাল। গ্রুপ পর্বে তিন ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে দলটি। উজবেকিস্তানের বিপক্ষে জয় পেলেও কঙ্গো ও কলম্বিয়ার বিপক্ষে ড্র করতে হয়েছে তাদের।

একই সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। চলতি বিশ্বকাপে ইতোমধ্যে ছয় গোল করে গোলদাতার তালিকার শীর্ষে অবস্থান করছেন তিনি। অন্যদিকে, পর্তুগালের তারকা ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো করেছেন মাত্র দুটি গোল। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষেও তিনি নিজের সেরা খেলাটি উপহার দিতে পারেননি।

উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করার পর রোনালদো সামাজিক মাধ্যমে লিখেছিলেন, “আমি ফুরিয়ে যাইনি, আমি ফিরে এসেছি।” তবে তার সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্ট নন ভক্ত-সমর্থকরা।

এবার রোনালদোর সমালোচনায় মুখ খুলেছেন তার সাবেক সতীর্থ এবং ২০১০ বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী উরুগুইয়ান তারকা দিয়েগো ফোরলান। ইএসপিএনের এক অনুষ্ঠানে তিনি বলেন, রোনালদোর বর্তমান খেলার ধরন পর্তুগালের জন্য উপকারের চেয়ে ক্ষতিই বেশি করছে।

ফোরলানের মতে, রোনালদো এখন পুরোপুরি সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলছেন এবং অধিকাংশ সময় প্রতিপক্ষের বক্সের কাছাকাছি অবস্থান করছেন। তিনি বলের খোঁজে নিচে নামছেন না কিংবা পাশের জায়গাগুলো ব্যবহার করছেন না। ফলে দলের আক্রমণভাগ সীমাবদ্ধ হয়ে পড়ছে।

তিনি বলেন, রোনালদো এক জায়গায় অবস্থান করায় প্রতিপক্ষের সেন্টার-ব্যাকরাও সহজেই তাকে ঘিরে রাখতে পারছে। এতে দলের অন্য খেলোয়াড়দের জন্যও পর্যাপ্ত জায়গা তৈরি হচ্ছে না।

ফোরলান মনে করেন, রোনালদো যদি উইং বা মাঝমাঠের দিকে কিছুটা সরে এসে খেলেন, তাহলে সতীর্থরা আক্রমণে আরও বেশি জায়গা পাবে এবং দল হিসেবে পর্তুগাল উপকৃত হবে। একই সঙ্গে তিনি নিজেও খেলায় আরও বেশি সম্পৃক্ত থাকতে পারবেন।

গ্রুপ পর্বের বাধা পেরিয়ে পর্তুগাল এখন নকআউট পর্বে খেলবে। গুরুত্বপূর্ণ এই পর্যায়ে রোনালদো নিজের খেলার ধরনে পরিবর্তন আনতে পারেন কি না, সেটিই এখন দেখার বিষয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow