রোনালদোর পোস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড়

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে পর্তুগালের বিদায়ের ধাক্কা এখনও কাটেনি। এর মধ্যেই ক্রিশ্চিয়ানো রোনালদোর সামাজিক যোগাযোগমাধ্যমে করা একটি পোস্ট ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। অনেক সমর্থক তার আচরণকে ‘সোর লুজার’ (পরাজয় মেনে নিতে না পারা) বলে সমালোচনা করছেন। বিশ্বকাপ থেকে বিদায়ের মাত্র কয়েকদিন পর রোনালদো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (ইউরো) নিয়ে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ? আমি ইতোমধ্যেই দু’বার জিতেছি।’ এই মন্তব্যকে অনেকে স্পেনের বিশ্বকাপ সাফল্য এবং পর্তুগালের বিদায়ের প্রেক্ষাপটে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা হিসেবে দেখেছেন। পোস্টটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। একজন ব্যবহারকারী লেখেন, ‘এটাই রোনালদোর সবচেয়ে খারাপ দিক।’ আরেকজন মন্তব্য করেন, ‘তিনি পরাজয়টা মেনে নিতে পারছেন না।’ যদিও অনেক ভক্ত আবার রোনালদোর পক্ষ নিয়ে বলেন, তার অর্জন নিয়ে গর্ব করার পূর্ণ অধিকার রয়েছে। ৪১ বছর বয়সী রোনালদো ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, ২০২৬ বিশ্বকাপই ছিল তার শেষ বিশ্বকাপ। তবে জাতীয় দল থেকে অবসর নেবেন কি না, সে সিদ্ধান্ত পরে জানাবেন বলে জানিয়েছেন তিনি। স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ

রোনালদোর পোস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড়

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে পর্তুগালের বিদায়ের ধাক্কা এখনও কাটেনি। এর মধ্যেই ক্রিশ্চিয়ানো রোনালদোর সামাজিক যোগাযোগমাধ্যমে করা একটি পোস্ট ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। অনেক সমর্থক তার আচরণকে ‘সোর লুজার’ (পরাজয় মেনে নিতে না পারা) বলে সমালোচনা করছেন।

বিশ্বকাপ থেকে বিদায়ের মাত্র কয়েকদিন পর রোনালদো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (ইউরো) নিয়ে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ? আমি ইতোমধ্যেই দু’বার জিতেছি।’ এই মন্তব্যকে অনেকে স্পেনের বিশ্বকাপ সাফল্য এবং পর্তুগালের বিদায়ের প্রেক্ষাপটে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা হিসেবে দেখেছেন।

পোস্টটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। একজন ব্যবহারকারী লেখেন, ‘এটাই রোনালদোর সবচেয়ে খারাপ দিক।’ আরেকজন মন্তব্য করেন, ‘তিনি পরাজয়টা মেনে নিতে পারছেন না।’ যদিও অনেক ভক্ত আবার রোনালদোর পক্ষ নিয়ে বলেন, তার অর্জন নিয়ে গর্ব করার পূর্ণ অধিকার রয়েছে।

৪১ বছর বয়সী রোনালদো ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, ২০২৬ বিশ্বকাপই ছিল তার শেষ বিশ্বকাপ। তবে জাতীয় দল থেকে অবসর নেবেন কি না, সে সিদ্ধান্ত পরে জানাবেন বলে জানিয়েছেন তিনি। স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হলেও পর্তুগালের হয়ে নিজের অবদান নিয়ে তিনি গর্বিত বলেও মন্তব্য করেছেন।

আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow