রোববার থেকে আবার উড়াল দেবে কুয়েতের ২ এয়ারলাইন
কুয়েতে দীর্ঘ বিরতির পর আবারও ফ্লাইট চালু হচ্ছে দেশটির দুই প্রধান বিমান সংস্থা কুয়েত এয়ারওয়েজ এবং জাজিরা এয়ারওয়েজ। দেশটির সরকার জানিয়েছে, আগামী রোববার থেকে তারা পুনরায় আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে। শুক্রবার আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কুয়েত সরকারের সেন্টার ফর গভর্নমেন্ট কমিউনিকেশন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানায়, এক ডজনেরও বেশি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পুনরায় চালু করা হবে।
এর আগে দেশটির সিভিল এভিয়েশন অথরিটি জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে সাময়িক ও সতর্কতামূলক কারণে বিমান চলাচল স্থগিত থাকার পর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালু করা হবে।
ফ্লাইট চালু হওয়ায় যাত্রী ও বিমান পরিবহন খাতে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যে ফ্লাইট চালুর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।