রোববার থেকে গরম কমতে পারে
টানা দুদিন দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ বয়ে গেছে। আজ শনিবারও তাপপ্রবাহের আভাস রয়েছে। তবে আগামীকাল রোববার কিছু অঞ্চল থেকে এই তাপপ্রবাহ দূর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে গরম কমতে পরে। শনিবার (৪ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল রোববার সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ফলে বিরাজমান তাপ প্রবাহ কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। আরও পড়ুন২৭ জেলায় বইছে তাপপ্রবাহ চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস আজ শনিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমক হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ী আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে সর্বোচ্চ ১০২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আরএএস/কেএসআর
টানা দুদিন দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ বয়ে গেছে। আজ শনিবারও তাপপ্রবাহের আভাস রয়েছে। তবে আগামীকাল রোববার কিছু অঞ্চল থেকে এই তাপপ্রবাহ দূর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে গরম কমতে পরে।
শনিবার (৪ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল রোববার সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ফলে বিরাজমান তাপ প্রবাহ কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
আরও পড়ুন
২৭ জেলায় বইছে তাপপ্রবাহ
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস
আজ শনিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমক হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ী আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে সর্বোচ্চ ১০২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আরএএস/কেএসআর
What's Your Reaction?