রোববার থেকে রিয়াদ, জেদ্দা ও মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট স্বাভাবিক
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই আজ রোববার থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদ ও জেদ্দা এবং ওমানের রাজধানী মাস্কাটে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
রোববার (১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন এয়ারলাইন্সটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম।
এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নির্ধারিত ফ্লাইটের অন্তত চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। বিমানবন্দরে এসে ইউএস-বাংলা এয়ারলাইন্সের চেক-ইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করতে বলা হয়েছে।
তবে মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজাহ এবং কাতারের রাজধানী দোহায় ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। সংশ্লিষ্ট রুটগুলোতে পরিস্থিতি স্বাভাবিক হলে যাত্রীদের সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানিয়েছে এয়ারলাইন্সটি।
ফ্লাইট সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ১৩৬০৫ হটলাইন নম্বরে অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।