র‌্যাব-১ সদর দপ্তরের ‘আয়নাঘর’ পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের বিচারকরা

গুমের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তের অংশ হিসেবে রাজধানীর উত্তরায় র‌্যাব-১ সদর দপ্তরে অবস্থিত টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল, যা ‘আয়নাঘর’ নামে পরিচিত, পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারকরা। শনিবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ওই স্থাপনা পরিদর্শন করে। প্রতিনিধিদলে ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়া চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী, সহিদুল ইসলাম সরদার ও তাসমিরুল ইসলামসহ প্রসিকিউশন টিমের সদস্যরা এবং আসামিপক্ষের আইনজীবীরাও পরিদর্শনে অংশ নেন। জানা গেছে, গুমসংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কার্যক্রমের অংশ হিসেবেই এই পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়। এর আগে গত ২১ জুলাই চিফ প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ র‌্যাব-১ সদর দপ্তরে অবস্থিত টিএফআই সেল পরিদর্শনের অনুমতি দেয়।

র‌্যাব-১ সদর দপ্তরের ‘আয়নাঘর’ পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের বিচারকরা

গুমের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তের অংশ হিসেবে রাজধানীর উত্তরায় র‌্যাব-১ সদর দপ্তরে অবস্থিত টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল, যা ‘আয়নাঘর’ নামে পরিচিত, পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারকরা।

শনিবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ওই স্থাপনা পরিদর্শন করে।

প্রতিনিধিদলে ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়া চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী, সহিদুল ইসলাম সরদার ও তাসমিরুল ইসলামসহ প্রসিকিউশন টিমের সদস্যরা এবং আসামিপক্ষের আইনজীবীরাও পরিদর্শনে অংশ নেন।

জানা গেছে, গুমসংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কার্যক্রমের অংশ হিসেবেই এই পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়। এর আগে গত ২১ জুলাই চিফ প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ র‌্যাব-১ সদর দপ্তরে অবস্থিত টিএফআই সেল পরিদর্শনের অনুমতি দেয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow