র্যাবের ওপর হামলা চালিয়ে অবরুদ্ধ করে রাখে সন্ত্রাসীরা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র্যাব-৯ এর সিপিসি-১ এর সদস্যদের ওপর হামলা চালিয়ে মারধর এবং প্রায় চার ঘণ্টা একটি বাড়িতে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে কুখ্যাত সন্ত্রাসী সফিক ওরফে চোরা সফিক ও তার বাহিনীর বিরুদ্ধে। সোমবার (১১ মে) বিকেল ৩টার দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া বলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, চোরা সফিক দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, ভয়ভীতি প্রদর্শন এবং আধিপত্য বিস্তার করে আসছে। এর আগেও তার বিরুদ্ধে একাধিকবার পুলিশের ওপর হামলা ও মারধরের অভিযোগ রয়েছে। হত্যা, চুরি, হামলা ও ভাঙচুরসহ একাধিক মামলার আসামি হিসেবেও সে এলাকায় পরিচিত। ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। র্যাব সিপিসি-৯ সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুরের দুর্গারামপুর সেতুর পূর্ব পাশে একটি অভিযানে যাওয়ার পথে র্যাব সিপিসি-১ এর চার সদস্য শর্টকাট হিসেবে খাগাতুয়া-মাজিয়ারা সড়ক ব্যবহার করেন। পথিমধ্যে খাগাতুয়া গ্রামে প্রবেশ করলে চোরা সফিক ও তার সহযোগীরা তাদের গতিরোধ করে। পরিচয় দেওয়ার পরই র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। ঘটনার সময় সার্জেন্ট ফারুক কোনোভাবে স্থান ত্যাগ করতে সক্
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র্যাব-৯ এর সিপিসি-১ এর সদস্যদের ওপর হামলা চালিয়ে মারধর এবং প্রায় চার ঘণ্টা একটি বাড়িতে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে কুখ্যাত সন্ত্রাসী সফিক ওরফে চোরা সফিক ও তার বাহিনীর বিরুদ্ধে।
সোমবার (১১ মে) বিকেল ৩টার দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া বলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, চোরা সফিক দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, ভয়ভীতি প্রদর্শন এবং আধিপত্য বিস্তার করে আসছে। এর আগেও তার বিরুদ্ধে একাধিকবার পুলিশের ওপর হামলা ও মারধরের অভিযোগ রয়েছে। হত্যা, চুরি, হামলা ও ভাঙচুরসহ একাধিক মামলার আসামি হিসেবেও সে এলাকায় পরিচিত। ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
র্যাব সিপিসি-৯ সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুরের দুর্গারামপুর সেতুর পূর্ব পাশে একটি অভিযানে যাওয়ার পথে র্যাব সিপিসি-১ এর চার সদস্য শর্টকাট হিসেবে খাগাতুয়া-মাজিয়ারা সড়ক ব্যবহার করেন। পথিমধ্যে খাগাতুয়া গ্রামে প্রবেশ করলে চোরা সফিক ও তার সহযোগীরা তাদের গতিরোধ করে। পরিচয় দেওয়ার পরই র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
ঘটনার সময় সার্জেন্ট ফারুক কোনোভাবে স্থান ত্যাগ করতে সক্ষম হলেও হাবিলদার এ কে এম রাশেদ মোশারফ (বিজিবি), কনস্টেবল মো. কাজল মিয়া ও কনস্টেবল মো. আব্দুল মালেককে আটক করে বেধড়ক মারধর করা হয়। পরে তাদের একটি বাড়িতে নিয়ে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ রয়েছে।
পরে খবর পেয়ে র্যাব সিপিসি-৯ এর একটি দল ঘটনাস্থল ঘিরে ফেলে। পরবর্তীতে পুলিশের সহায়তায় অবরুদ্ধ তিন র্যাব সদস্যকে উদ্ধার করা হয়। আহতদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
র্যাব-৯ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মো. নূর নবী বলেন, আমাদের সদস্যরা নবীনগর–বাঞ্ছারামপুর এলাকায় তথ্য সংগ্রহের জন্য খাগাতুয়া গ্রামে গেলে সন্ত্রাসী শফিক ডাকাত ও তার দল তাদের গতিরোধ করে হামলা চালায়। এতে তিনজন সদস্য আহত হন। দুজনের হাত ভেঙে গেছে এবং একজনের মাথায় কোপ লেগেছে।
What's Your Reaction?