র্যাবের নিরাপত্তা জোরদার, সদস্যরা সাদা পোশাকেও মাঠে থাকছেন
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপী বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে র্যাব। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারির পাশাপাশি বাহিনীর সদস্যরা সাদা পোশাকে মাঠে কাজ করছেন। মঙ্গলবার (৪ আগস্ট) র্যাবের মুখপাত্র এবং লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। ইন্তেখাব চৌধুরী বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচি পালিত হবে। এ উপলক্ষে সার্বিকভাবে সব ধরনের ঝুঁকি পর্যালোচনা করা হয়েছে। কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধঘোষিত সংগঠন এবং রাষ্ট্র ও সরকারবিরোধী কুচক্রী মহল যাতে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে র্যাব নিরাপত্তা জোরদার করেছে। তিনি জানান, এরই মধ্যে অনুষ্ঠানের নিরাপত্তা-সংক্রান্ত জারি করা সব আইনশৃঙ্খলাবিষয়ক নির্দেশনা বাস্তবায়নে র্যাব কাজ করছে। নিরাপত্তা নিশ্চিতে র্যাবের কার্যক্রম তুলে ধরে এই কর্মকর্তা বলেন, জুল
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপী বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে র্যাব। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারির পাশাপাশি বাহিনীর সদস্যরা সাদা পোশাকে মাঠে কাজ করছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) র্যাবের মুখপাত্র এবং লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ইন্তেখাব চৌধুরী বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচি পালিত হবে। এ উপলক্ষে সার্বিকভাবে সব ধরনের ঝুঁকি পর্যালোচনা করা হয়েছে। কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধঘোষিত সংগঠন এবং রাষ্ট্র ও সরকারবিরোধী কুচক্রী মহল যাতে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে র্যাব নিরাপত্তা জোরদার করেছে।
তিনি জানান, এরই মধ্যে অনুষ্ঠানের নিরাপত্তা-সংক্রান্ত জারি করা সব আইনশৃঙ্খলাবিষয়ক নির্দেশনা বাস্তবায়নে র্যাব কাজ করছে।
নিরাপত্তা নিশ্চিতে র্যাবের কার্যক্রম তুলে ধরে এই কর্মকর্তা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতিটি ব্যাটালিয়ন নিরাপত্তা হুমকি পর্যালোচনা করে পরিকল্পনা প্রণয়ন ও নিরাপত্তা নিশ্চিত করেছে। গোয়েন্দা কার্যক্রম জোরদার এবং আগাম তথ্য সংগ্রহের জন্য এলাকাভিত্তিক সোর্স নিয়োগের মাধ্যমে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ৪ আগস্ট দিবাগত রাত থেকে অনুষ্ঠানস্থল, রোডমার্চ ও পদযাত্রার নির্ধারিত রুটে এবং জুলাই স্মৃতিস্তম্ভগুলোর নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
র্যাব নিজস্ব নেতৃত্বে দায়িত্ব পালন করবে এবং দায়িত্বপূর্ণ এলাকায় স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে অনুষ্ঠানস্থলে যাতায়াতের রুটগুলোতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানান ইন্তেখাব চৌধুরী।
তিনি বলেন, সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধঘোষিত সংগঠনের নাশকতা ও অপতৎপরতা রোধকল্পে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি জেলায় অনুষ্ঠানস্থল ও জুলাই স্মৃতিস্তম্ভের নিরাপত্তায় যে কোনো ধরনের নাশকতা ও অপতৎপরতা রোধে সাতদিন আগে থেকেই ইউনিফর্ম পরিহিত র্যাব সদস্যের পাশাপাশি সাদা পোশাকে কঠোর নজরদারি নিশ্চিত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার রোধে সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সব নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করা, অপরাধ চিহ্নিত ও প্রতিরোধ করা এবং অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে র্যাব বদ্ধপরিকর রয়েছে বলেও জানান বাহিনীটির মুখপাত্র।
কেআর/একিউএফ
What's Your Reaction?
