লক্ষ্মীপুরে সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ আগুন

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানসহ ৯টি ব্যবসায়িক প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কামারহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি দোকানে গ্যাস সিলিন্ডার মেরামতের সময় বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে তারাবির নামাজের সময় কামারহাট বাজারের ‘আলিফ এন্টারপ্রাইজ’ নামক একটি জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানে হঠাৎ আগুনের শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রনজিত কুমার সাহা রাত সাড়ে ১১টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমাদের দুটি ইউনিট নিরলস চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে ঘটনাস্থল দূরবর্তী হওয়ায় পৌঁছাতে কিছুটা সময় লেগেছে। ৯টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনের সঠিক কা

লক্ষ্মীপুরে সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ আগুন

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানসহ ৯টি ব্যবসায়িক প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কামারহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি দোকানে গ্যাস সিলিন্ডার মেরামতের সময় বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে তারাবির নামাজের সময় কামারহাট বাজারের ‘আলিফ এন্টারপ্রাইজ’ নামক একটি জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানে হঠাৎ আগুনের শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রনজিত কুমার সাহা রাত সাড়ে ১১টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমাদের দুটি ইউনিট নিরলস চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে ঘটনাস্থল দূরবর্তী হওয়ায় পৌঁছাতে কিছুটা সময় লেগেছে। ৯টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে। 

এদিকে জেলা প্রশাসনের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান জানান, আলিফ স্টোরে গ্যাসের চুলা মেরামতের সময় সিলিন্ডার বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে হতাহতের কোনো খবর না পাওয়া গেলেও আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হয়েছেন।

জেলা প্রশাসক আরও উল্লেখ করেন, অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের আনুমানিক ৭০ থেকে ৭৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow