লন্ডনে অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ-বাংলাদেশী সলিসিটরদের সৌজন্য সাক্ষাৎ

গত সোমবার (২০ জুলাই, ২০২৬) লন্ডনে বাংলাদেশের মাননীয় অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সাথে সাক্ষাৎ করেছে ‘দ্য সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস’ (এসবিবিএস)-এর একটি প্রতিনিধি দল। সংগঠনের সভাপতি মোহাম্মদ নুরুল গাফফারের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে নিযুক্ত হওয়ায় ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে প্রতিনিধি দল আন্তরিক অভিনন্দন জানায়। বৈঠকে যুক্তরাজ্যে প্র্যাকটিসরত সলিসিটরদের জন্য বাংলাদেশে অ্যাডভোকেট হিসেবে 'রাইট অব অডিয়েন্স' (আদালতে প্রতিনিধিত্ব বা সওয়াল-জবাবের অধিকার) অর্জনের প্রক্রিয়া সহজ করা এবং লন্ডনে বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষা কেন্দ্র স্থাপনের দাবিসহ বেশ কিছু প্রস্তাব উত্থাপন করা হয়, যা তিনি অত্যন্ত মনোযোগের সাথে শোনেন। মাননীয় অ্যাটর্নি জেনারেল প্রস্তাবগুলো ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন এবং প্রয়োজনে সংশ্লিষ্ট আইন সংশোধনের বিষয়েও অভিমত ব্যক্ত করেন। একই সাথে বাংলাদেশের আইনি ব্যবস্থার উন্নয়নে যুক্তরাজ্যের ব্রিটিশ-বাংলাদেশী আইন পেশাজীবীদের প্রতিশ্রুতি ও দক্ষ ভূমি

লন্ডনে অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ-বাংলাদেশী সলিসিটরদের সৌজন্য সাক্ষাৎ

গত সোমবার (২০ জুলাই, ২০২৬) লন্ডনে বাংলাদেশের মাননীয় অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সাথে সাক্ষাৎ করেছে ‘দ্য সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস’ (এসবিবিএস)-এর একটি প্রতিনিধি দল। সংগঠনের সভাপতি মোহাম্মদ নুরুল গাফফারের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে নিযুক্ত হওয়ায় ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে প্রতিনিধি দল আন্তরিক অভিনন্দন জানায়। বৈঠকে যুক্তরাজ্যে প্র্যাকটিসরত সলিসিটরদের জন্য বাংলাদেশে অ্যাডভোকেট হিসেবে 'রাইট অব অডিয়েন্স' (আদালতে প্রতিনিধিত্ব বা সওয়াল-জবাবের অধিকার) অর্জনের প্রক্রিয়া সহজ করা এবং লন্ডনে বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষা কেন্দ্র স্থাপনের দাবিসহ বেশ কিছু প্রস্তাব উত্থাপন করা হয়, যা তিনি অত্যন্ত মনোযোগের সাথে শোনেন।

মাননীয় অ্যাটর্নি জেনারেল প্রস্তাবগুলো ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন এবং প্রয়োজনে সংশ্লিষ্ট আইন সংশোধনের বিষয়েও অভিমত ব্যক্ত করেন। একই সাথে বাংলাদেশের আইনি ব্যবস্থার উন্নয়নে যুক্তরাজ্যের ব্রিটিশ-বাংলাদেশী আইন পেশাজীবীদের প্রতিশ্রুতি ও দক্ষ ভূমিকা পালনের উৎসাহের প্রশংসা করেন।

এসবিবিএস-এর পক্ষ থেকে মাননীয় অ্যাটর্নি জেনারেলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং তাঁর নেতৃত্বে বাংলাদেশের আইন খাত ও বিচার ব্যবস্থার সুদৃঢ় অগ্রগতি হবে বলে আশা ব্যক্ত করা হয়। এছাড়া তাঁর মেয়াদকালে এসবিবিএস এবং বাংলাদেশ বার কাউন্সিলের মধ্যে যৌথ সহযোগিতামূলক নানা উদ্যোগ গ্রহণের বিষয়েও জোরালো আশাবাদ প্রকাশ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow