লভ্যাংশ দিতে পারেনি অর্ধেকের বেশি ব্যাংক

ব্যাংকের লভ্যাংশ বিতরণে ২০২৫ সালেও কঠোর অবস্থান নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। খেলাপি ঋণ ১০ শতাংশ বা তার বেশি থাকলে কোনো ব্যাংককে লভ্যাংশ দিতে না দেওয়ার নীতি কার্যকর থাকায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে মাত্র ১৬টি এবং দেশের মোট ৫২টি ব্যাংকের মধ্যে ১৮টি লভ্যাংশ দিতে পেরেছে। এছাড়া মূলধন বা প্রভিশন ঘাটতি থাকলেও লভ্যাংশ দেওয়ার সুযোগ বন্ধ রাখা হয়েছে। বর্তমানে ২৯টি ব্যাংকের খেলাপি ঋণ ২৯ শতাংশের বেশি। এমনকি ভালো মুনাফা করা ব্যাংকের ক্ষেত্রেও লভ্যাংশের সীমা নির্ধারণ করা হয়েছে পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ বা নিট মুনাফার ৫০ শতাংশের এর বেশি নয়। তবে বেসরকারি খাতের কয়েকটি ব্যাংক সর্বোচ্চ ৩০ মতাংশ পর্যন্ত লভ্যাংশ ঘোষণা করেছে, যেমন ব্র্যাক, সিটি, পূবালী, ডাচ্-বাংলা, প্রাইম ও উত্তরা ব্যাংক। এছাড়া যমুনা, ইস্টার্ন, এনসিসি, ব্যাংক এশিয়াসহ কয়েকটি ব্যাংক বিভিন্ন হারে লভ্যাংশ দিয়েছে। অন্যদিকে, ইসলামী ব্যাংকসহ বহু বেসরকারি ব্যাংক, একীভূত হওয়া কয়েকটি ব্যাংক এবং অধিকাংশ সরকারি ব্যাংক লভ্যাংশ দিতে পারেনি। ব্যাংক খাতের দুর্বলতা কাটিয়ে আর্থিক ভিত্তি শক্ত করতেই এ কঠোর নীতি বজায় রাখা হয়েছে। ইএআর/এসএনআর

লভ্যাংশ দিতে পারেনি অর্ধেকের বেশি ব্যাংক

ব্যাংকের লভ্যাংশ বিতরণে ২০২৫ সালেও কঠোর অবস্থান নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। খেলাপি ঋণ ১০ শতাংশ বা তার বেশি থাকলে কোনো ব্যাংককে লভ্যাংশ দিতে না দেওয়ার নীতি কার্যকর থাকায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে মাত্র ১৬টি এবং দেশের মোট ৫২টি ব্যাংকের মধ্যে ১৮টি লভ্যাংশ দিতে পেরেছে।

এছাড়া মূলধন বা প্রভিশন ঘাটতি থাকলেও লভ্যাংশ দেওয়ার সুযোগ বন্ধ রাখা হয়েছে। বর্তমানে ২৯টি ব্যাংকের খেলাপি ঋণ ২৯ শতাংশের বেশি। এমনকি ভালো মুনাফা করা ব্যাংকের ক্ষেত্রেও লভ্যাংশের সীমা নির্ধারণ করা হয়েছে পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ বা নিট মুনাফার ৫০ শতাংশের এর বেশি নয়।

তবে বেসরকারি খাতের কয়েকটি ব্যাংক সর্বোচ্চ ৩০ মতাংশ পর্যন্ত লভ্যাংশ ঘোষণা করেছে, যেমন ব্র্যাক, সিটি, পূবালী, ডাচ্-বাংলা, প্রাইম ও উত্তরা ব্যাংক। এছাড়া যমুনা, ইস্টার্ন, এনসিসি, ব্যাংক এশিয়াসহ কয়েকটি ব্যাংক বিভিন্ন হারে লভ্যাংশ দিয়েছে।

অন্যদিকে, ইসলামী ব্যাংকসহ বহু বেসরকারি ব্যাংক, একীভূত হওয়া কয়েকটি ব্যাংক এবং অধিকাংশ সরকারি ব্যাংক লভ্যাংশ দিতে পারেনি। ব্যাংক খাতের দুর্বলতা কাটিয়ে আর্থিক ভিত্তি শক্ত করতেই এ কঠোর নীতি বজায় রাখা হয়েছে।

ইএআর/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow