লম্বা সময় থাকবে না বিদ্যুৎ, জেনে নিন কোন এলাকায় কখন

জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের কারণে দেশের কয়েকটি এলাকায় রোববার (১৭ মে) টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়।  সেখানে জানানো হয়েছে- ১১ কেভি পুলিশ লাইন ফিডারের আওতাধীন বলদি, তেতুরতল, লতিপুর, বানেশ্বরপুর, পিরিজপুর, চন্ডিপুল, দারোগাবাড়ী, সুনামপুর, লালারচক, খিদিরপুর, আহমেদপুর, বাইপাস রোড, বঙ্গবীর রোড, লাউয়াই, তেলিবাজার, তেতলী অতিরবাড়ীসহ আশপাশের এলাকায় রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। এদিকে গাছের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য রাজশাহীর কয়েকটি এলাকাতেও টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। নেসকো রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও

লম্বা সময় থাকবে না বিদ্যুৎ, জেনে নিন কোন এলাকায় কখন

জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের কারণে দেশের কয়েকটি এলাকায় রোববার (১৭ মে) টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়। 

সেখানে জানানো হয়েছে- ১১ কেভি পুলিশ লাইন ফিডারের আওতাধীন বলদি, তেতুরতল, লতিপুর, বানেশ্বরপুর, পিরিজপুর, চন্ডিপুল, দারোগাবাড়ী, সুনামপুর, লালারচক, খিদিরপুর, আহমেদপুর, বাইপাস রোড, বঙ্গবীর রোড, লাউয়াই, তেলিবাজার, তেতলী অতিরবাড়ীসহ আশপাশের এলাকায় রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।

এদিকে গাছের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য রাজশাহীর কয়েকটি এলাকাতেও টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।

নেসকো রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তন কাজ পরিচালনা করা হবে।

এ কারণে কাটাখালী ওভারহেড ফিডারের আওতাধীন বাংলা ট্রাক, পাহারপুর, কাপাশিয়া তালুকদার ও সরদারপাড়া এলাকায় রবিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক এ ভোগান্তির জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow