লাল কার্ড পেয়ে তিন ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকান ফুটবলার

চলমান বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তিনটি লাল কার্ড দেখিয়েছেন ব্রাজিলের রেফারি উইলটন সাম্পাই। মেক্সিকোর এক ও দক্ষিণ আফ্রিকার দুইজন দেখেন লাল কার্ড। আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচের ৮৫ মিনিটে সোজা লাল কার্ড পান বাফানা বাফানাদের ফুটবলার থেম্বা জোয়ানে। হিংসাত্মক আক্রমণের কারণে এবার ফিফা তাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে। এর ফলে দক্ষিণ আফ্রিকার হয়ে গ্রুপ পর্বের দুই ম্যাচ ও দক্ষিণ আফ্রিকা রাউন্ড অফ ৩২ -তে উঠলে সেই ম্যাচটি মিস করবেন তিনি। ফিফার শৃঙ্খলাজনিত কমিটি এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, ‘ফিফার শৃঙ্খলাজনিত কমিটি মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ডিরেক্ট লাল কার্ড দেখা ফুটবলার থেম্বা জোয়ানেকে ফিফার শৃঙ্খলাজনিত কোড-এর ১৪ নং অনুচ্ছেদের ১(ই) প্যারাগ্রাফ অনুযায়ী তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিচ্ছে। এই সিদ্ধান্দের বিরুদ্ধে ফিফার আপিল কমিটিতে সে আপিল করতে পারবে।’ দক্ষিণ আফ্রিকা তাদের পরবর্তী ম্যাচটি খেলবে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে এবং শেষ ম্যাচ খেলবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে। আরআর/আইএন

লাল কার্ড পেয়ে তিন ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকান ফুটবলার

চলমান বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তিনটি লাল কার্ড দেখিয়েছেন ব্রাজিলের রেফারি উইলটন সাম্পাই। মেক্সিকোর এক ও দক্ষিণ আফ্রিকার দুইজন দেখেন লাল কার্ড।

আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচের ৮৫ মিনিটে সোজা লাল কার্ড পান বাফানা বাফানাদের ফুটবলার থেম্বা জোয়ানে। হিংসাত্মক আক্রমণের কারণে এবার ফিফা তাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে। এর ফলে দক্ষিণ আফ্রিকার হয়ে গ্রুপ পর্বের দুই ম্যাচ ও দক্ষিণ আফ্রিকা রাউন্ড অফ ৩২ -তে উঠলে সেই ম্যাচটি মিস করবেন তিনি।

ফিফার শৃঙ্খলাজনিত কমিটি এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, ‘ফিফার শৃঙ্খলাজনিত কমিটি মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ডিরেক্ট লাল কার্ড দেখা ফুটবলার থেম্বা জোয়ানেকে ফিফার শৃঙ্খলাজনিত কোড-এর ১৪ নং অনুচ্ছেদের ১(ই) প্যারাগ্রাফ অনুযায়ী তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিচ্ছে। এই সিদ্ধান্দের বিরুদ্ধে ফিফার আপিল কমিটিতে সে আপিল করতে পারবে।’

দক্ষিণ আফ্রিকা তাদের পরবর্তী ম্যাচটি খেলবে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে এবং শেষ ম্যাচ খেলবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে।

আরআর/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow