লিচু খেয়ে টাকা না দেওয়ায় মারামারি, বিক্রেতা নিহত

ফরিদপুরের সালথায় লিচু খেয়ে টাকা পরিশোধ না করাকে কেন্দ্র করে তর্ক ও মারামারিতে আজিজুল মোল্লা (৬৫) নামে এক লিচু বিক্রেতা নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত আজিজুল মোল্লা ফুলবাড়িয়া গ্রামের মৃত আব্দুল মান্নান মোল্লার ছেলে। হামলাকারী শাকিল মুন্সি (২৫) ও তুষার মুন্সি (২৭) আপন দুই ভাই এবং একই উপজেলার সোনাপুর ইউনিয়নের চর বাংরাইল গ্রামের মোশাররফ মুন্সির ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়া বাজারে লিচু খেয়ে টাকা পরিশোধ না করায় লিচু বিক্রেতা আজিজুল মোল্লার সঙ্গে ক্রেতা শাকিল মুন্সি ও তুষার মুন্সির সাথে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে লিচু বিক্রেতা আজিজুল মুন্সি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ জানান, লিচু খাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এক ব্যক্তিকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাক

লিচু খেয়ে টাকা না দেওয়ায় মারামারি, বিক্রেতা নিহত

ফরিদপুরের সালথায় লিচু খেয়ে টাকা পরিশোধ না করাকে কেন্দ্র করে তর্ক ও মারামারিতে আজিজুল মোল্লা (৬৫) নামে এক লিচু বিক্রেতা নিহত হয়েছেন।

বুধবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত আজিজুল মোল্লা ফুলবাড়িয়া গ্রামের মৃত আব্দুল মান্নান মোল্লার ছেলে।

হামলাকারী শাকিল মুন্সি (২৫) ও তুষার মুন্সি (২৭) আপন দুই ভাই এবং একই উপজেলার সোনাপুর ইউনিয়নের চর বাংরাইল গ্রামের মোশাররফ মুন্সির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়া বাজারে লিচু খেয়ে টাকা পরিশোধ না করায় লিচু বিক্রেতা আজিজুল মোল্লার সঙ্গে ক্রেতা শাকিল মুন্সি ও তুষার মুন্সির সাথে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে লিচু বিক্রেতা আজিজুল মুন্সি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ জানান, লিচু খাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এক ব্যক্তিকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এন কে বি নয়ন/এফএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow