লিচুর পর এবার আম পৌঁছে দিলেন হল সংসদ নেতারা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আবাসিক শিক্ষার্থীদের মাঝে লিচু পৌঁছে দিয়েছে জিয়াউর রহমান হল সংসদ নেতারা। বুধবার (২০ মে) হল এরিয়ার গাছ থেকে আম সংগ্রহ করে প্রত্যেক শিক্ষার্থীর মাঝে সমানভাবে বণ্টন করা হয়। জিয়াউর রহমান হলের ভিপি মোজাম্মেল হক বলেন, হলের পাশে অনেক আমগাছ রয়েছে। বিভিন্ন কারণে হলের অধিকাংশ শিক্ষার্থীই সেই গাছের আম খাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়। তাই জিয়া হল সংসদের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম খাওয়ার উপযোগী হলেই আগগুলো পেড়ে সব শিক্ষার্থীর মাঝে বণ্টন করা হবে। সেটা করতে পেরেছি। তিনি আরও বলেন, এটি কোনো আনুষ্ঠানিকতা নয় বরং নৈতিক দায়িত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্যের জায়গা থেকেই করা একটি ছোট উদ্যোগ। হলের আবাসিক শিক্ষার্থী ফাহিম হাসান বলেন, আগে হলের আম যে যার মতো পেড়ে খেয়ে ফেলছে। কিন্তু হল সংসদের নেতারা এবার যে উদ্যোগ নিয়েছে তা অবশ্যই প্রসংশনীয়। আম খেতে পারার চেয়ে পৌঁছে দেওয়ার যে উদ্যোগ তা ভালো লেগেছে। হল প্রভোস্ট ড. মো. মাহবুবার রহমান বলেন, এটি অবশ্যই প্রশংসনীয় কাজ। বিশ্ববিদ্যালয় বন্ধ না হয়ে গেলে আমগুলো আরেকটু পরিপক্ব অবস্থায় শিক্ষার্থীদের মাঝে পৌঁছাতে পারতাম। আমগুলো খুব ভালোভাবে মেইনটেইন ক

লিচুর পর এবার আম পৌঁছে দিলেন হল সংসদ নেতারা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আবাসিক শিক্ষার্থীদের মাঝে লিচু পৌঁছে দিয়েছে জিয়াউর রহমান হল সংসদ নেতারা।

বুধবার (২০ মে) হল এরিয়ার গাছ থেকে আম সংগ্রহ করে প্রত্যেক শিক্ষার্থীর মাঝে সমানভাবে বণ্টন করা হয়।

জিয়াউর রহমান হলের ভিপি মোজাম্মেল হক বলেন, হলের পাশে অনেক আমগাছ রয়েছে। বিভিন্ন কারণে হলের অধিকাংশ শিক্ষার্থীই সেই গাছের আম খাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়। তাই জিয়া হল সংসদের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম খাওয়ার উপযোগী হলেই আগগুলো পেড়ে সব শিক্ষার্থীর মাঝে বণ্টন করা হবে। সেটা করতে পেরেছি।

তিনি আরও বলেন, এটি কোনো আনুষ্ঠানিকতা নয় বরং নৈতিক দায়িত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্যের জায়গা থেকেই করা একটি ছোট উদ্যোগ।

হলের আবাসিক শিক্ষার্থী ফাহিম হাসান বলেন, আগে হলের আম যে যার মতো পেড়ে খেয়ে ফেলছে। কিন্তু হল সংসদের নেতারা এবার যে উদ্যোগ নিয়েছে তা অবশ্যই প্রসংশনীয়। আম খেতে পারার চেয়ে পৌঁছে দেওয়ার যে উদ্যোগ তা ভালো লেগেছে।

হল প্রভোস্ট ড. মো. মাহবুবার রহমান বলেন, এটি অবশ্যই প্রশংসনীয় কাজ। বিশ্ববিদ্যালয় বন্ধ না হয়ে গেলে আমগুলো আরেকটু পরিপক্ব অবস্থায় শিক্ষার্থীদের মাঝে পৌঁছাতে পারতাম। আমগুলো খুব ভালোভাবে মেইনটেইন করে প্রত্যেক ছাত্রের কাছে পৌছাতে পেরেছি।

এর আগে বিজয় ২৪ এবং মতিহার হল সংসদের নেতাদের উদ্যোগে প্রত্যেক আবাসিক শিক্ষার্থীদের মাঝে সমানভাবে লিচু বণ্টন করা হয়।

এএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow