লিটন দাস এবার কোথায়?

গতবারও দলবদলে তিনি ছিলেন না। কেন ছিলেন না? খোঁজ নিয়ে জানা যায়, চাহিদা বেশি। তিনি যে পারিশ্রমিক দাবি করেছেন, তা ক্লাবগুলো পরিশোধ করতে রাজি হয়নি। তাই সময়ের অন্যতম সফল ব্যাটার হওয়ার পরও লিটন দাস দল পাননি। দলবদলে তাকে কোনো ক্লাবই নেয়নি। নেয়নি না বলে লিটন দাসের চাওয়া মূল্য কেউ দিতে রাজি হয়নি বলাই সম্ভবত যুক্তিযুক্ত হবে। পরে তামিম ইকবালের মধ্যস্থতা এবং অর্থায়নে গুলশান ক্রিকেট ক্লাবে যোগ দেন লিটন। ফরচুন বরিশালের অন্যতম স্বত্বাধিকারী মিজানুর রহমান আর তামিমের অর্থায়নে এক ঝাঁক তরুণে সাজানো গুলশান ক্রিকেট ক্লাব খালেদ মাহমুদ সুজনের কোচিংয়ে সুপার লিগ খেলে সবাইকে অবাক করে দেয়। জাতীয় দলের অ্যাসাইনমেন্টে ব্যস্ত থাকায় লিটন প্রথম দিকে খেলতে না পারলেও পরের দিকে কয়েকটি ম্যাচ খেলেন গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে। এবার কোথায় খেলবেন টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলের ক্যাপ্টেন? আজ ১৮ এপ্রিল এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের দুইদিনব্যাপী দলবদলের প্রথম দিনে ৭৯ ক্রিকেটার দল পাল্টালেও লিটন ছিলেন না। কেন লিটন প্রথম দিনের দলবদলে অংশ নেননি? তবে কি এবারও তার উচ্চমূল্য দিতে অপারগতা প্রকাশ করছে ক্লাবগুলো? আগেরবারের চ্যাম্প

লিটন দাস এবার কোথায়?

গতবারও দলবদলে তিনি ছিলেন না। কেন ছিলেন না? খোঁজ নিয়ে জানা যায়, চাহিদা বেশি। তিনি যে পারিশ্রমিক দাবি করেছেন, তা ক্লাবগুলো পরিশোধ করতে রাজি হয়নি। তাই সময়ের অন্যতম সফল ব্যাটার হওয়ার পরও লিটন দাস দল পাননি। দলবদলে তাকে কোনো ক্লাবই নেয়নি। নেয়নি না বলে লিটন দাসের চাওয়া মূল্য কেউ দিতে রাজি হয়নি বলাই সম্ভবত যুক্তিযুক্ত হবে।

পরে তামিম ইকবালের মধ্যস্থতা এবং অর্থায়নে গুলশান ক্রিকেট ক্লাবে যোগ দেন লিটন। ফরচুন বরিশালের অন্যতম স্বত্বাধিকারী মিজানুর রহমান আর তামিমের অর্থায়নে এক ঝাঁক তরুণে সাজানো গুলশান ক্রিকেট ক্লাব খালেদ মাহমুদ সুজনের কোচিংয়ে সুপার লিগ খেলে সবাইকে অবাক করে দেয়। জাতীয় দলের অ্যাসাইনমেন্টে ব্যস্ত থাকায় লিটন প্রথম দিকে খেলতে না পারলেও পরের দিকে কয়েকটি ম্যাচ খেলেন গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে।

এবার কোথায় খেলবেন টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলের ক্যাপ্টেন? আজ ১৮ এপ্রিল এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের দুইদিনব্যাপী দলবদলের প্রথম দিনে ৭৯ ক্রিকেটার দল পাল্টালেও লিটন ছিলেন না।

কেন লিটন প্রথম দিনের দলবদলে অংশ নেননি? তবে কি এবারও তার উচ্চমূল্য দিতে অপারগতা প্রকাশ করছে ক্লাবগুলো?

আগেরবারের চ্যাম্পিয়ন আবাহনী, রানার্সআপ মোহামেডান, লিজেন্ডস অব রূপগঞ্জ, নবাগত লেপার্ড, অগ্রণী ব্যাংক, প্রাইম ব্যাংকসহ বেশ কয়েকটি দল দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার আগেই ক্রিকেটার সংগ্রহের কাজ শেষ করে ফেলেছে।

সেই তালিকায় অনেক বড় তারকাদের নাম থাকলেও লিটন দাসের কথা নেই। তবে কি এবারও লিটন থাকবেন না কোনো দলে? পরে গতবারের মতো কোনো দল তাকে আপোসে নেবে? এমন কৌতূহলী প্রশ্ন ক্রিকেট অনুরাগীদের মনে।

তবে ভেতরের খবর হলো, শেষ পর্যন্ত লিটন লিজেন্ডস অব রূপগঞ্জে যোগ দিতে যাচ্ছেন। যেহেতু তিনি তিন ফরম্যাটেই জাতীয় দলে আছেন—নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ শেষে পাকিস্তান আসবে টেস্ট সিরিজ খেলতে; তাই লিটন সে অর্থে বেশি ম্যাচ খেলতেও পারবেন না ক্লাবের হয়ে।

তারপরও লিজেন্ডস অব রূপগঞ্জ লিটনকে দলে নিতে আগ্রহী বলে জানা গেছে। দুই পক্ষের কথাবার্তাও নাকি একপ্রকার চূড়ান্ত। আগামীকাল ১৯ এপ্রিল দলবদলের দ্বিতীয় ও শেষ দিনে হয়তো লিটনকে লিজেন্ডস অব রূপগঞ্জে সই করতে দেখা যাবে।

এআরবি/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow