লিবিয়ার প্রয়াত নেতা গাদ্দাফির ছেলে নিহত

লিবিয়ার সাবেক নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি নিহত হয়েছেন। খবর বিবিসির। লিবিয়ান নিউজ এজেন্সির বরাতে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, এক সময় তার বাবার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচিত সাইফের মৃত্যুর খবরটি জানিয়েছেন তার রাজনৈতিক দলের প্রধান। সাইফের বোন লিবিয়ান টিভিকে জানিয়েছেন, দেশটির আলজেরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে সাইফ মারা গেছেন। তবে কীভাবে সাইফ মারা গেছেন তা তিনি নিশ্চিত করেননি। বিবিস তাদের প্রতিবেদনে উল্লেখ করে, তার বাবার পর সাইফ আল-ইসলাম গাদ্দাফিকেই সবচেয়ে প্রভাবশালী এবং ভয়ংকর একজন ব্যক্তিত্ব হিসেবে ভাবা হতো। ২০১১ সালে এক অভ্যুত্থানে উৎখাত ও শেষ পর্যন্ত নিহত হওয়ার আগে ১৯৬৯ সাল থেকেই লিবিয়া শাসন করেছেন সাইফের বাবা কর্নেল মুয়াম্মার গাদ্দাফি। ১৯৭২ সালে জন্মগ্রহণ করা সাইফ গাদ্দাফির সাম্রাজ্য পতেনের আগ পর্যন্ত পশ্চিমাদের সঙ্গে লিবিয়ার সম্পর্ক স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দেশটির জিনতান শহরে একটি মিলিশিয়া গ্রুপ তাকে সরকারবিরোধী আন্দোলন দমনে ভূমিকার জন্য প্রায় ছয় বছর কারাবন্দি করে রেখেছিল। ২০১১ সালের সরকারবিরোধী আন্দোলন ক

লিবিয়ার প্রয়াত নেতা গাদ্দাফির ছেলে নিহত

লিবিয়ার সাবেক নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি নিহত হয়েছেন। খবর বিবিসির।

লিবিয়ান নিউজ এজেন্সির বরাতে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, এক সময় তার বাবার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচিত সাইফের মৃত্যুর খবরটি জানিয়েছেন তার রাজনৈতিক দলের প্রধান।

সাইফের বোন লিবিয়ান টিভিকে জানিয়েছেন, দেশটির আলজেরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে সাইফ মারা গেছেন। তবে কীভাবে সাইফ মারা গেছেন তা তিনি নিশ্চিত করেননি।

বিবিস তাদের প্রতিবেদনে উল্লেখ করে, তার বাবার পর সাইফ আল-ইসলাম গাদ্দাফিকেই সবচেয়ে প্রভাবশালী এবং ভয়ংকর একজন ব্যক্তিত্ব হিসেবে ভাবা হতো। ২০১১ সালে এক অভ্যুত্থানে উৎখাত ও শেষ পর্যন্ত নিহত হওয়ার আগে ১৯৬৯ সাল থেকেই লিবিয়া শাসন করেছেন সাইফের বাবা কর্নেল মুয়াম্মার গাদ্দাফি।

১৯৭২ সালে জন্মগ্রহণ করা সাইফ গাদ্দাফির সাম্রাজ্য পতেনের আগ পর্যন্ত পশ্চিমাদের সঙ্গে লিবিয়ার সম্পর্ক স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

দেশটির জিনতান শহরে একটি মিলিশিয়া গ্রুপ তাকে সরকারবিরোধী আন্দোলন দমনে ভূমিকার জন্য প্রায় ছয় বছর কারাবন্দি করে রেখেছিল।

২০১১ সালের সরকারবিরোধী আন্দোলন কঠোরভাবে দমনে তার কথিত ভূমিকার জন্য তার বিরুদ্ধে মামলা করতে চেয়েছিল আন্তর্জাতিক অপরাধ আদালত।

এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow