লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান ‘রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস’ উন্নত সংস্করণের আয়রন ডোম দিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিস্তৃত পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে। ভবিষ্যতের জটিল হুমকি মোকাবিলা এবং উচ্চক্ষমতাসম্পন্ন আয়রন বিম লেজার প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বয়ের লক্ষ্যে এসব পরীক্ষা চালানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডিরেক্টরেট অব ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (ডিডিআরঅ্যান্ডডি)-এর অধীন ইসরায়েল মিসাইল ডিফেন্স অর্গানাইজেশন (হোমা) এবং রাফায়েলের যৌথ তত্ত্বাবধানে পরীক্ষাগুলো পরিচালিত হয়। মন্ত্রণালয়ের দাবি, সাম্প্রতিক যুদ্ধ এবং ইরানের বিরুদ্ধে পরিচালিত অভিযানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আয়রন ডোমকে বিভিন্ন ধরনের উন্নত হুমকির বিরুদ্ধে পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় বিদ্যমান ও ভবিষ্যৎ সম্ভাব্য হুমকির অনুকরণে তৈরি বিভিন্ন পরিস্থিতিতে আয়রন ডোমের সক্ষমতা যাচাই করা হয়েছে। এর মধ্যে রকেট, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত করার সক্ষমতা আরও বাড়ানোর জন্য নতুন প্রযুক্তিগত উন্নয়ন যুক্ত করা হয়। এছাড়া ব্যাপক ও
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান ‘রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস’ উন্নত সংস্করণের আয়রন ডোম দিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিস্তৃত পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে। ভবিষ্যতের জটিল হুমকি মোকাবিলা এবং উচ্চক্ষমতাসম্পন্ন আয়রন বিম লেজার প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বয়ের লক্ষ্যে এসব পরীক্ষা চালানো হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডিরেক্টরেট অব ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (ডিডিআরঅ্যান্ডডি)-এর অধীন ইসরায়েল মিসাইল ডিফেন্স অর্গানাইজেশন (হোমা) এবং রাফায়েলের যৌথ তত্ত্বাবধানে পরীক্ষাগুলো পরিচালিত হয়।
মন্ত্রণালয়ের দাবি, সাম্প্রতিক যুদ্ধ এবং ইরানের বিরুদ্ধে পরিচালিত অভিযানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আয়রন ডোমকে বিভিন্ন ধরনের উন্নত হুমকির বিরুদ্ধে পরীক্ষা করা হয়েছে।
পরীক্ষায় বিদ্যমান ও ভবিষ্যৎ সম্ভাব্য হুমকির অনুকরণে তৈরি বিভিন্ন পরিস্থিতিতে আয়রন ডোমের সক্ষমতা যাচাই করা হয়েছে। এর মধ্যে রকেট, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত করার সক্ষমতা আরও বাড়ানোর জন্য নতুন প্রযুক্তিগত উন্নয়ন যুক্ত করা হয়।
এছাড়া ব্যাপক ও একযোগে চালানো হামলার গতি এবং পরিমাণ সামাল দেওয়ার জন্যও ব্যবস্থাটিতে প্রযুক্তিগত পরিবর্তন আনা হয়েছে।
আয়রন ডোমের পরিপূরক প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন বিভাগ নির্মিত উচ্চক্ষমতাসম্পন্ন আয়রন বিম লেজার প্রতিরক্ষা ব্যবস্থাকে কার্যকরভাবে যুক্ত করার প্রক্রিয়ার অংশ হিসেবেও এই পরীক্ষাগুলো চালানো হয়।
এ সময় আয়রন ডোমের কমান্ড অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থার মাধ্যমে উভয় প্রতিরক্ষা ব্যবস্থার যৌথ পরিচালনাগত পরিস্থিতিও অনুশীলন করা হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, পরীক্ষায় প্রমাণিত নতুন সক্ষমতাগুলো বিভিন্ন ধরনের আক্রমণ মোকাবিলায় ইসরায়েলের সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বাড়াবে এবং আগামী এক দশকের কঠিন নিরাপত্তা পরিস্থিতির জন্য দেশটির প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে।
মন্ত্রণালয় আরও জানায়, ভবিষ্যতের সংঘাতে প্রতিরক্ষা ও আক্রমণ উভয় ক্ষেত্রেই ইসরায়েলি সেনাবাহিনীর গুণগত ও কৌশলগত শ্রেষ্ঠত্ব বজায় রাখার লক্ষ্যেই এই উন্নয়ন।
২০১১ সালে ইসরায়েলি বিমানবাহিনীর কাছে হস্তান্তরের পর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে আয়রন ডোম। বর্তমানে এটি ইসরায়েলের আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সাম্প্রতিক যুদ্ধে আয়রন ডোম হাজারো রকেট ও আকাশপথের বিভিন্ন হুমকি প্রতিহত করেছে, যার ফলে বহু প্রাণহানি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
হোমার প্রধান মোশে প্যাটেল বলেন, সাম্প্রতিক যুদ্ধ এবং অপারেশন রাইজিং লায়ন ইসরায়েলকে এমন এক বাস্তবতার মুখোমুখি করেছে, যেখানে ব্যাপক রকেট হামলা মোকাবিলায় দ্রুত অভিযোজনের প্রয়োজন হয়েছে।
তিনি বলেন, ক্ষেপণাস্ত্র ও আকাশপথের হুমকি মোকাবিলায় ইসরায়েলের বহুমাত্রিক প্রতিরক্ষা কৌশলের অন্যতম প্রধান স্তম্ভ হলো আয়রন ডোম। পরীক্ষার সময় আমরা আয়রন ডোমের কমান্ড অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থার সঙ্গে লেজার প্রতিরক্ষা ব্যবস্থার সমন্বয়ও অনুশীলন করেছি, যা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় এ ব্যবস্থার সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।
প্যাটেল জানান, সম্ভাব্য যেকোনো পরিস্থিতির প্রস্তুতি জোরদারে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে আয়রন ডোমের ইন্টারসেপ্টর উৎপাদনও দ্রুত বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, যুদ্ধকালীন হামলার মধ্যেও প্রতিরক্ষা প্রতিষ্ঠান আকাশ, স্থল ও সমুদ্র সব ক্ষেত্রেই আয়রন ডোম ও আয়রন বিমের সক্ষমতা উন্নত করে যাচ্ছে, যাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও কার্যকর হয় এবং যুদ্ধ চললেও স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখা সম্ভব হয়।
রাফায়েলের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওয়াভ তুরগেমান বলেন, সর্বশেষ পরীক্ষায় জটিল বিভিন্ন পরিস্থিতিতে আয়রন ডোমের নতুন সক্ষমতা সফলভাবে যাচাই করা হয়েছে। এর মধ্যে কয়েক মাস আগে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা রাফায়েল-নির্মিত আয়রন বিম লেজার ব্যবস্থার সমন্বয়ও ছিল।
তিনি বলেন, ইসরায়েলের প্রতিরক্ষার অন্যতম প্রধান স্তর হিসেবে আয়রন ডোম আবারও নিজেকে প্রমাণ করেছে। এমনকি তীব্র যুদ্ধের সময়ও এটি কার্যকর থেকেছে এবং ভবিষ্যতের হুমকি মোকাবিলায় আগাম সমাধান দিচ্ছে।
তুরগেমান জানান, ইসরায়েলি বিমানবাহিনী, হোমা এবং পরীক্ষক দলের সহযোগিতায় পরিচালিত এই পরীক্ষা আয়রন ডোমের সক্ষমতা আরও সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ ধাপ। ভবিষ্যতে এসব নতুন সক্ষমতা ইসরায়েলি সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত করা হবে।
তিনি আরও বলেন, রাফায়েলের বিজ্ঞানীদের উদ্ভাবন ও অঙ্গীকার আমাদের আকাশ প্রতিরক্ষা প্রযুক্তিতে নেতৃত্ব ধরে রাখতে সহায়তা করছে এবং ইসরায়েলের নাগরিক ও জাতীয় নিরাপত্তা রক্ষায় উন্নত, কার্যকর ও ব্যবহারযোগ্য সমাধান দিতে সক্ষম করছে।
সূত্র : ওয়াইনেট নিউজ
What's Your Reaction?