লেবানন-ইরান পরিস্থিতি নিয়ে ইসরায়েলে জরুরি বৈঠক
লেবানন ও ইরান পরিস্থিতির সর্বশেষ অগ্রগতি নিয়ে জরুরি বৈঠকে বসছে ইসরায়েল। দেশটির সীমিত পরিসরের নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক স্থানীয় সময় রাত ৮টায় অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।
এর আগে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রী ও শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে ফোনে নিরাপত্তা সংক্রান্ত আলোচনা করার পরিকল্পনা করেছিলেন বলে খবর প্রকাশ করে ইসরায়েলি সংবাদমাধ্যম।
জানা গেছে, এই বৈঠকে লেবানন সীমান্ত পরিস্থিতি এবং ইরান সংশ্লিষ্ট সামরিক ও কূটনৈতিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
এদিকে একই দিনে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন দফা আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্থানীয় সময় বিকেল ৪টায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এই বৈঠক।
এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের দিকে এগিয়ে আসার সময় হিজবুল্লাহর দুই সশস্ত্র সদস্য নিহত হয়েছেন। এ দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বৃহস্পতিবার দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানায়, আইনাতা শহরে ঘটনাটি ঘটে। যা বিন্ট জেবেইল এলাকার কাছে অবস্থিত।
আইডিএফের ভাষ্য অ

আইডিএফের ভাষ্য অনুযায়ী, কমান্ডো ব্রিগেডের সদস্যরা এলাকায় মোতায়েন ছিল। এ সময় তারা দুইজন সশস্ত্র ব্যক্তিকে সেনাদের দিকে অগ্রসর হতে দেখে। বিষয়টি তাৎক্ষণিক হুমকি হিসেবে বিবেচিত হয়। পরবর্তীতে পরিস্থিতি মোকাবিলায় সেনারা গুলি চালিয়ে ওই দুইজনকে হত্যা করে বলে জানানো হয়।