লেবাননে আহত ইন্দোনেশীয় শান্তিরক্ষী সেনার মৃত্যু
লেবাননে হামলায় আহত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর এক সেনার মৃত্যু হয়েছে। তিনি ইন্দোনেশীয় বলে নিশ্চিত হওয়া গেছে। লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিল জানিয়েছে, তাদের এক সদস্য ইন্দোনেশিয়ার করপোরাল রিকো প্রামুদিয়া আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। খবর আল-জাজিরার। ইউনিফিল জানায়, গত ২৯ মার্চ দক্ষিণ লেবাননের আদশিত আল কুসাইর এলাকায় তাদের একটি ঘাঁটিতে প্রজেক্টাইল আঘাত হানে। ওই হামলায় ঘটনাস্থলেই একজন শান্তিরক্ষী নিহত হন এবং করপোরাল প্রামুদিয়া গুরুতর আহত হন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সংস্থাটি আরও জানায়, ওই হামলায় ব্যবহৃত প্রজেক্টাইলটি কোথা থেকে নিক্ষেপ করা হয়েছিল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, সব পক্ষের প্রতি আমাদের আহ্বান, তারা যেন আন্তর্জাতিক আইন মেনে চলে এবং সবসময় জাতিসংঘের কর্মী ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করে। শান্তিরক্ষীদের ওপর ইচ্ছাকৃত হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন এবং এটি জাতিসংঘের রেজ্যুলেশনের পরিপন্থী। এ ধরনের হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য। এর আগে, চলমান সংঘাত এবং ২০২৪ সালে ইসরায়েল ও হিজবুল্ল
লেবাননে হামলায় আহত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর এক সেনার মৃত্যু হয়েছে। তিনি ইন্দোনেশীয় বলে নিশ্চিত হওয়া গেছে। লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিল জানিয়েছে, তাদের এক সদস্য ইন্দোনেশিয়ার করপোরাল রিকো প্রামুদিয়া আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। খবর আল-জাজিরার।
ইউনিফিল জানায়, গত ২৯ মার্চ দক্ষিণ লেবাননের আদশিত আল কুসাইর এলাকায় তাদের একটি ঘাঁটিতে প্রজেক্টাইল আঘাত হানে। ওই হামলায় ঘটনাস্থলেই একজন শান্তিরক্ষী নিহত হন এবং করপোরাল প্রামুদিয়া গুরুতর আহত হন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সংস্থাটি আরও জানায়, ওই হামলায় ব্যবহৃত প্রজেক্টাইলটি কোথা থেকে নিক্ষেপ করা হয়েছিল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, সব পক্ষের প্রতি আমাদের আহ্বান, তারা যেন আন্তর্জাতিক আইন মেনে চলে এবং সবসময় জাতিসংঘের কর্মী ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করে। শান্তিরক্ষীদের ওপর ইচ্ছাকৃত হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন এবং এটি জাতিসংঘের রেজ্যুলেশনের পরিপন্থী। এ ধরনের হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য।
এর আগে, চলমান সংঘাত এবং ২০২৪ সালে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষের সময়ও জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর হামলা হয়। এসব ঘটনায় একাধিকবার তাদের ঘাঁটিতে হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে তীব্র নিন্দা জানিয়েছিল সংস্থাটি।
What's Your Reaction?