নিহতদের স্বজন, আহত শ্রমিক আর নানা শ্রমিক সংগঠনের শ্রদ্ধা
সাভারে রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আহত শ্রমিক, নিহত শ্রমিকদের স্বজন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে ধসে পড়া রানা প্লাজার জমিতে স্থাপিত অস্থায়ী বেদিতে এ শ্রদ্ধা জানানো হয়। এর আগে রানা প্লাজা ধসের ঘটনায় দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও হতাহতদের ক্ষতিপূরণ ও চিকিৎসাসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করে কয়েকটি শ্রমিক ফেডারেশনের নেতা-কর্মীরা। পরে সংগঠনগুলোর পক্ষ থেকে অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শুধু শ্রমিক সংগঠনই নয়, শিল্প পুলিশের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়েছে। বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অরবিন্দ ব্যাপারী বলেন, ‘রানা প্লাজা ধসের ১২ বছরে দোষীদের বিচার দেখতে পাইনি। আগের সরকার বিচারের আশ্বাস দিয়েছিল; কিন্তু বিচার হয়নি। বিএনপি সরকারের কাছে আমাদের দাবি ন্যয্য দাবিগুলো যেন পূরণ করা হয়। ২০১৩ সালের এই দিনে ঢাকার সাভার বাসস্ট্যান্ডের অদূরে রানা প্লাজা ধসে প্রাণ হারায় এক হাজার ১৩৮ জন। আহত হন কয়েকশ শ্রমিক। মাহফুজুর রহমান নিপু/এএইচ/এএসএম
সাভারে রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আহত শ্রমিক, নিহত শ্রমিকদের স্বজন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে ধসে পড়া রানা প্লাজার জমিতে স্থাপিত অস্থায়ী বেদিতে এ শ্রদ্ধা জানানো হয়।
এর আগে রানা প্লাজা ধসের ঘটনায় দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও হতাহতদের ক্ষতিপূরণ ও চিকিৎসাসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করে কয়েকটি শ্রমিক ফেডারেশনের নেতা-কর্মীরা। পরে সংগঠনগুলোর পক্ষ থেকে অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শুধু শ্রমিক সংগঠনই নয়, শিল্প পুলিশের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়েছে।
বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অরবিন্দ ব্যাপারী বলেন, ‘রানা প্লাজা ধসের ১২ বছরে দোষীদের বিচার দেখতে পাইনি। আগের সরকার বিচারের আশ্বাস দিয়েছিল; কিন্তু বিচার হয়নি। বিএনপি সরকারের কাছে আমাদের দাবি ন্যয্য দাবিগুলো যেন পূরণ করা হয়।
২০১৩ সালের এই দিনে ঢাকার সাভার বাসস্ট্যান্ডের অদূরে রানা প্লাজা ধসে প্রাণ হারায় এক হাজার ১৩৮ জন। আহত হন কয়েকশ শ্রমিক।
মাহফুজুর রহমান নিপু/এএইচ/এএসএম
What's Your Reaction?