লেবাননে ইসরায়েলি হামলায় ২ প্যারামেডিক নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে বিনত জবেইল জেলায় ইসরায়েলি হামলায় অন্তত দুজন প্যারামেডিক নিহত হয়েছেন। এ হামলায় আরও পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জরুরি সেবা কেন্দ্রকে লক্ষ্য করে চালানো পৃথক দুটি হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। তথ্যানুযায়ী, ক্বালাউইয়া এলাকায় এক হামলায় একজন প্যারামেডিক নিহত এবং আরও তিনজন আহত হন। এছাড়া তিবনিন এলাকায় আরেক হামলায় একজন প্যারামেডিক নিহত ও দুজন আহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থাও একই তথ্য জানিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগ করেছে, ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালা লঙ্ঘন অব্যাহত রেখেছে। তারা প্যারামেডিকদের বিরুদ্ধে হামলা করতে দ্বিধা করছে না। এ ঘটনায় অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে ইসরায়েলি বাহিনী কোনো আন্তর্জাতিক বিধিনিষেধ মানতে নারাজ। 

লেবাননে ইসরায়েলি হামলায় ২ প্যারামেডিক নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে বিনত জবেইল জেলায় ইসরায়েলি হামলায় অন্তত দুজন প্যারামেডিক নিহত হয়েছেন। এ হামলায় আরও পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জরুরি সেবা কেন্দ্রকে লক্ষ্য করে চালানো পৃথক দুটি হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।

তথ্যানুযায়ী, ক্বালাউইয়া এলাকায় এক হামলায় একজন প্যারামেডিক নিহত এবং আরও তিনজন আহত হন। এছাড়া তিবনিন এলাকায় আরেক হামলায় একজন প্যারামেডিক নিহত ও দুজন আহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থাও একই তথ্য জানিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগ করেছে, ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালা লঙ্ঘন অব্যাহত রেখেছে। তারা প্যারামেডিকদের বিরুদ্ধে হামলা করতে দ্বিধা করছে না।

এ ঘটনায় অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে ইসরায়েলি বাহিনী কোনো আন্তর্জাতিক বিধিনিষেধ মানতে নারাজ। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow