লেবাননে কী করতে হবে, নেতানিয়াহুকে জানালেন ট্রাম্প

লেবাননে হামলা কমানোর নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোনে তিনি এ নির্দেশ দেন।  বুধবার টেলিফোনে নেতানিয়াহুকে ট্রাম্প এ বিষয়ে নির্দেশনা দেন। জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানান, ইরানের সঙ্গে ভঙ্গুর যুদ্ধবিরতি যেন ভেস্তে না যায় সেজন্য ট্রাম্প এ নির্দেশ দেন। সংবাদমাধ্যম এনবিসি নিউজকে বলেছেন, নেতানিয়াহু প্রকাশ্যে লেবাননে হামলা অব্যাহত রাখার ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পর ট্রাম্প তাকে ফোন করেন। এ বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। এ ছাড়া মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, ইরানের সঙ্গে আলোচনার খাতিরে ইসরায়েল লেবানন নিয়ে ভাবার বিষয়ে সম্মত হয়েছে। তবে তিনি বিস্তারিত জানাননি।  এদিকে ইরান-যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই বুধবার (৮ এপ্রিল) লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০০ জন। আহত হয়েছেন অন্তত ১ হাজার জন। ইসরায়েলের এ হামলা যুদ্ধবিরতির লঙ্ঘন বলে অভিযোগ করেছে ইরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ‘লেবাননে হামলা করে যুদ্ধবিরতির লঙ্ঘন করেছে ইসর

লেবাননে কী করতে হবে, নেতানিয়াহুকে জানালেন ট্রাম্প

লেবাননে হামলা কমানোর নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোনে তিনি এ নির্দেশ দেন। 

বুধবার টেলিফোনে নেতানিয়াহুকে ট্রাম্প এ বিষয়ে নির্দেশনা দেন। জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানান, ইরানের সঙ্গে ভঙ্গুর যুদ্ধবিরতি যেন ভেস্তে না যায় সেজন্য ট্রাম্প এ নির্দেশ দেন।

সংবাদমাধ্যম এনবিসি নিউজকে বলেছেন, নেতানিয়াহু প্রকাশ্যে লেবাননে হামলা অব্যাহত রাখার ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পর ট্রাম্প তাকে ফোন করেন। এ বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

এ ছাড়া মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, ইরানের সঙ্গে আলোচনার খাতিরে ইসরায়েল লেবানন নিয়ে ভাবার বিষয়ে সম্মত হয়েছে। তবে তিনি বিস্তারিত জানাননি। 

এদিকে ইরান-যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই বুধবার (৮ এপ্রিল) লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০০ জন। আহত হয়েছেন অন্তত ১ হাজার জন।

ইসরায়েলের এ হামলা যুদ্ধবিরতির লঙ্ঘন বলে অভিযোগ করেছে ইরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ‘লেবাননে হামলা করে যুদ্ধবিরতির লঙ্ঘন করেছে ইসরায়েল। এর প্রভাব চলমান আলোচনায়ও পড়তে পারে।’

তিনি আরও বলেন, ‘ইরান কখনোই লেবাননের জনগনকে ছেড়ে যাবে না।’

লেবাননে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow