লেবাননে যুদ্ধে নিহত ইসরায়েলি সেনা, আহত ৪

লেবাননে চলমান সংঘাতে একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। নিহত সেনার বয়স ২১ বছর। শনিবার সংঘটিত এই ঘটনায় আরও চারজন সেনা আহত হয়েছেন। খবর আল-জাজিরার।  ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, নিহত সেনা ছিলেন স্টাফ সার্জেন্ট মাইকেল তিউকিন। তিনি দক্ষিণ লেবাননে একটি সামরিক অভিযানে অংশ নেওয়ার সময় প্রাণ হারান। একই ঘটনায় আহত চার সেনার অবস্থা তুলনামূলকভাবে হালকা বলে জানানো হয়েছে। ইসরায়েলের বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ১২’ জানিয়েছে, হিজবুল্লাহর ছোড়া একটি ড্রোন হামলায় ওই সেনা নিহত হন। ড্রোনটি শনিবার রাতে সেনাদের অবস্থান লক্ষ্য করে আঘাত হানে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে লেবানন সীমান্তে ড্রোন হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলি কর্মকর্তাদের মতে, বিস্ফোরক বহনকারী ড্রোন এখন উত্তরাঞ্চলে তাদের বাহিনীর জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ অব্যাহত থাকায় সীমান্ত পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।

লেবাননে যুদ্ধে নিহত ইসরায়েলি সেনা, আহত ৪

লেবাননে চলমান সংঘাতে একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। নিহত সেনার বয়স ২১ বছর। শনিবার সংঘটিত এই ঘটনায় আরও চারজন সেনা আহত হয়েছেন। খবর আল-জাজিরার। 

ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, নিহত সেনা ছিলেন স্টাফ সার্জেন্ট মাইকেল তিউকিন। তিনি দক্ষিণ লেবাননে একটি সামরিক অভিযানে অংশ নেওয়ার সময় প্রাণ হারান। একই ঘটনায় আহত চার সেনার অবস্থা তুলনামূলকভাবে হালকা বলে জানানো হয়েছে।

ইসরায়েলের বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ১২’ জানিয়েছে, হিজবুল্লাহর ছোড়া একটি ড্রোন হামলায় ওই সেনা নিহত হন। ড্রোনটি শনিবার রাতে সেনাদের অবস্থান লক্ষ্য করে আঘাত হানে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে লেবানন সীমান্তে ড্রোন হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলি কর্মকর্তাদের মতে, বিস্ফোরক বহনকারী ড্রোন এখন উত্তরাঞ্চলে তাদের বাহিনীর জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ অব্যাহত থাকায় সীমান্ত পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow