লোহাগাড়ায় বন্যার্তদের পুনর্বাসনে ঢেউটিন বিতরণ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও ঘরহারা পরিবারের পুনর্বাসন সহায়তার অংশ হিসেবে ঢেউটিন বিতরণ করেছে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)। শুক্রবার (১৭ জুলাই) উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এ সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে এফডিইবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী জয়নুল আবেদীন বলেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় চট্টগ্রামের বহু মানুষের বসতঘর ধ্বংস হয়েছে। পাহাড়ি ঢল ও জোয়ারের পানিতে অনেক পরিবার তাদের শেষ আশ্রয়টুকুও হারিয়েছে। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সংগঠনের মানবিক ও নৈতিক দায়িত্ব। তিনি বলেন, একজন প্রকৌশলী শুধু অবকাঠামো নির্মাণ করেন না, সমাজ গঠনের দায়িত্বও পালন করেন। সেই দায়বদ্ধতা থেকেই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের ঘর পুনর্নির্মাণে সহায়তা হিসেবে ঢেউটিন বিতরণ করা হচ্ছে। এই সহায়তা সব ক্ষতি পূরণ করতে না পারলেও নতুন করে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগাবে বলে তিনি আশা প্রকাশ করেন। জয়নুল আবেদীন বলেন, ঢেউটিন বিতরণের পাশাপাশি প্রয়োজন হলে এফডিইবির প্রকৌশলীরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে টেকসই ও দুর্যোগসহনীয় ঘর নির্মাণে কারিগরি পরামর্শও দেবেন
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও ঘরহারা পরিবারের পুনর্বাসন সহায়তার অংশ হিসেবে ঢেউটিন বিতরণ করেছে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)।
শুক্রবার (১৭ জুলাই) উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এ সহায়তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে এফডিইবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী জয়নুল আবেদীন বলেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় চট্টগ্রামের বহু মানুষের বসতঘর ধ্বংস হয়েছে। পাহাড়ি ঢল ও জোয়ারের পানিতে অনেক পরিবার তাদের শেষ আশ্রয়টুকুও হারিয়েছে। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সংগঠনের মানবিক ও নৈতিক দায়িত্ব।
তিনি বলেন, একজন প্রকৌশলী শুধু অবকাঠামো নির্মাণ করেন না, সমাজ গঠনের দায়িত্বও পালন করেন। সেই দায়বদ্ধতা থেকেই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের ঘর পুনর্নির্মাণে সহায়তা হিসেবে ঢেউটিন বিতরণ করা হচ্ছে। এই সহায়তা সব ক্ষতি পূরণ করতে না পারলেও নতুন করে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জয়নুল আবেদীন বলেন, ঢেউটিন বিতরণের পাশাপাশি প্রয়োজন হলে এফডিইবির প্রকৌশলীরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে টেকসই ও দুর্যোগসহনীয় ঘর নির্মাণে কারিগরি পরামর্শও দেবেন। ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগে যাতে ক্ষয়ক্ষতি কম হয়, সে বিষয়েও সংগঠনটি কাজ করবে।
তিনি এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করা সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও দুর্যোগকবলিত মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিইবির চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রধান উপদেষ্টা আনোয়ারুল আলম চৌধুরী, এফডিইবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী জয়নুল আবেদীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি প্রকৌশলী মুহাম্মাদ ইউসুফ, চিকিৎসক সিদ্দিক আহমেদ, হারুন উর রশিদ, মাওলানা রেজাউল করিম, হাফেজ রাশেদুল ইসলাম, মুহাম্মদ হারুনুর রশিদ, মাস্টার নাজিম উদ্দিন, কফিল উদ্দিন, ওসমান গনী, নুরুল ইসলাম, আব্দুল গফুর, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ রিফাত, মঞ্জুরুল ইসলাম চৌধুরী, হাফেজ আব্দুর রহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এমআরএএইচ/এমএএইচ/
What's Your Reaction?