ল্যাটিন আমেরিকায় বাজার সম্প্রসারণের আশা রপ্তানিকারকদের

দক্ষিণ আমেরিকায় নতুন ক্রেতাদের আকৃষ্ট করতে ও রপ্তানি বাজার সম্প্রসারণে ‘হোম শো ব্রাজিল ২০২৬’ মেলায় অংশগ্রহণ করছে বাংলাদেশ। এ মেলায় অংশগ্রহণের মাধ্যমে ল্যাটিন আমেরিকার বাজারে বাংলাদেশের গৃহসজ্জা ও জীবনধারাভিত্তিক পণ্যের পরিচিতি বাড়ানোর পাশাপাশি নতুন ক্রেতা ও বাজার তৈরির সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছে অংশ্রগ্রহণকারীরা। বুধবার (১২ আগস্ট) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ব্যুরোর আর্থিক সহযোগিতায় এবং বাংলাদেশ দূতাবাস, ব্রাসিলিয়ার ব্যবস্থাপনায় ব্রাজিলের সাও পাওলোর ডিস্ট্রিটো আনেম্বি প্রাঙ্গণে তিন দিনব্যাপী এ মেলা গত মঙ্গলবার শুরু হয়েছে। মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করা হয়। এ সময় বাংলাদেশ দূতাবাস, ব্রাজিলের কর্মকর্তারা, ব্রাজিলের বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা, মেলার আয়োজকরা এবং মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দক্ষিণ আমেরিকার অন্যতম বৃহৎ এ মেলায় বাংলাদেশের ৪টি প্রতিষ্ঠান ৫টি বুথে অংশগ্রহণ করছে। প্রতিষ্ঠানগুলো হলো- জিহান প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ, মাদার ট্যানারি, রেইনবো জুট এবং ক্লাসিক্যাল হ্যান্ডমেইড

ল্যাটিন আমেরিকায় বাজার সম্প্রসারণের আশা রপ্তানিকারকদের

দক্ষিণ আমেরিকায় নতুন ক্রেতাদের আকৃষ্ট করতে ও রপ্তানি বাজার সম্প্রসারণে ‘হোম শো ব্রাজিল ২০২৬’ মেলায় অংশগ্রহণ করছে বাংলাদেশ। এ মেলায় অংশগ্রহণের মাধ্যমে ল্যাটিন আমেরিকার বাজারে বাংলাদেশের গৃহসজ্জা ও জীবনধারাভিত্তিক পণ্যের পরিচিতি বাড়ানোর পাশাপাশি নতুন ক্রেতা ও বাজার তৈরির সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছে অংশ্রগ্রহণকারীরা।

বুধবার (১২ আগস্ট) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ব্যুরোর আর্থিক সহযোগিতায় এবং বাংলাদেশ দূতাবাস, ব্রাসিলিয়ার ব্যবস্থাপনায় ব্রাজিলের সাও পাওলোর ডিস্ট্রিটো আনেম্বি প্রাঙ্গণে তিন দিনব্যাপী এ মেলা গত মঙ্গলবার শুরু হয়েছে। মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করা হয়।

এ সময় বাংলাদেশ দূতাবাস, ব্রাজিলের কর্মকর্তারা, ব্রাজিলের বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা, মেলার আয়োজকরা এবং মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দক্ষিণ আমেরিকার অন্যতম বৃহৎ এ মেলায় বাংলাদেশের ৪টি প্রতিষ্ঠান ৫টি বুথে অংশগ্রহণ করছে। প্রতিষ্ঠানগুলো হলো- জিহান প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ, মাদার ট্যানারি, রেইনবো জুট এবং ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস।

অংশগ্রহণকারী বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো পাটজাত দ্রব্য, ব্যাগ, চামড়াজাত পণ্য, প্রাকৃতিক তন্তুর ঝুড়ি, গৃহসজ্জার সামগ্রী, বাঁশজাত পণ্য, টেরাকোটা ও মাটির তৈরি সামগ্রী এবং নকশিকাঁথা প্রদর্শন করছে।

এ ছাড়া অন্য একটি বুথে রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাংলাদেশ দূতাবাস, ব্রাজিল বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যের ব্রোশিওর, লিফলেট ও বিভিন্ন প্রকাশনা প্রদর্শন করছে। পাশাপাশি বাংলাদেশের রপ্তানি খাতের প্রসার ও প্রচারসংক্রান্ত বিভিন্ন তথ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে।

ইপিবি জানায়, প্রদর্শনী উদ্বোধনের পরই বাংলাদেশি বুথগুলোতে ক্রেতাদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বেশ কিছু ব্যবসায়িক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগ্রহী ক্রেতারা বাংলাদেশের স্টল ঘুরে দেখেন এবং বিভিন্ন পণ্যের গুণগত মানের প্রশংসা করেন। তারা বাংলাদেশি পণ্য কেনার আগ্রহও প্রকাশ করেন।

আরও জানায়, মেলায় একটি পার্শ্ব আয়োজন হিসেবে গতকাল বুধবার বাংলাদেশের ‘হোম ও লাইফস্টাইল পণ্য উৎপাদন ও রপ্তানি’ বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে ব্রাজিলের বিভিন্ন বাণিজ্যিক সংস্থার প্রতিনিধি ও বিদেশি ক্রেতারা অংশগ্রহণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow