শত্রুপক্ষের সঙ্গে সহযোগিতার অভিযোগে ৪৭ জনের সম্পদ জব্দ ইরানের

ইরানের উত্তর খোরাসান প্রদেশে ‘শত্রুপক্ষের সঙ্গে সহযোগিতা’ এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৭ জন ব্যক্তির সম্পদ জব্দের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রদেশটির প্রধান বিচারপতি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর খোরাসানের প্রধান বিচারপতি হুজ্জাতুল ইসলাম রেজা বারাতিজাদেহ জানান, গোয়েন্দা নজরদারি ও বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্নভাবে ‘শত্রুপক্ষের সঙ্গে সহযোগিতা’ করেছেন এমন ব্যক্তিদের বিরুদ্ধে ১৪টি মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে তাদের সম্পদ শনাক্ত ও জব্দের জন্য প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে। তিনি বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে ‘রাষ্ট্রবিরোধী প্রচারণা’, ‘অভ্যন্তরীণ ও বহিরাগত নিরাপত্তার বিরুদ্ধে অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সমাবেশ ও ষড়যন্ত্র’সহ বিভিন্ন অভিযোগে তদন্ত চলছে। বারাতিজাদেহের দাবি, অভিযুক্ত ব্যক্তিরা জার্মানি, যুক্তরাজ্য, তুরস্ক, যুক্তরাষ্ট্র, কাতারসহ বিভিন্ন দেশে বসবাস করছেন এবং তাদের সঙ্গে ‘বৈরী নেটওয়ার্কের’ সম্পর্ক রয়েছে। তবে অভিযুক্তদের পরিচয়, তাদের বিরুদ্ধে উপস্থাপিত প্রমাণ কিংবা সম্পদ জব্দের পরিমাণ সম

শত্রুপক্ষের সঙ্গে সহযোগিতার অভিযোগে ৪৭ জনের সম্পদ জব্দ ইরানের

ইরানের উত্তর খোরাসান প্রদেশে ‘শত্রুপক্ষের সঙ্গে সহযোগিতা’ এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৭ জন ব্যক্তির সম্পদ জব্দের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রদেশটির প্রধান বিচারপতি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর খোরাসানের প্রধান বিচারপতি হুজ্জাতুল ইসলাম রেজা বারাতিজাদেহ জানান, গোয়েন্দা নজরদারি ও বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্নভাবে ‘শত্রুপক্ষের সঙ্গে সহযোগিতা’ করেছেন এমন ব্যক্তিদের বিরুদ্ধে ১৪টি মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে তাদের সম্পদ শনাক্ত ও জব্দের জন্য প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে।

তিনি বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে ‘রাষ্ট্রবিরোধী প্রচারণা’, ‘অভ্যন্তরীণ ও বহিরাগত নিরাপত্তার বিরুদ্ধে অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সমাবেশ ও ষড়যন্ত্র’সহ বিভিন্ন অভিযোগে তদন্ত চলছে।

বারাতিজাদেহের দাবি, অভিযুক্ত ব্যক্তিরা জার্মানি, যুক্তরাজ্য, তুরস্ক, যুক্তরাষ্ট্র, কাতারসহ বিভিন্ন দেশে বসবাস করছেন এবং তাদের সঙ্গে ‘বৈরী নেটওয়ার্কের’ সম্পর্ক রয়েছে।

তবে অভিযুক্তদের পরিচয়, তাদের বিরুদ্ধে উপস্থাপিত প্রমাণ কিংবা সম্পদ জব্দের পরিমাণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow