শত্রুর হিসাবের বাইরে নতুন ‘চমক’ দেখাতে প্রস্তুত আইআরজিসি

ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা শত্রুর ধারণার বাইরে নতুন সাফল্য ও চমক দেখাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। একই সঙ্গে নতুন করে কোনো আগ্রাসন হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে বাহিনীটি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি নিজেকে শক্তিশালী জনভিত্তিক বাহিনী হিসেবে উল্লেখ করে জানায়, তারা বড় ধরনের অর্জন ও নতুন সক্ষমতা নিয়ে অবিশ্বস্ত ও আগ্রাসী শত্রুর বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে নামতে প্রস্তুত। বিবৃতিতে বলা হয়, আইআরজিসি ও সশস্ত্র বাহিনীর অন্যান্য শাখার সমন্বিত কৌশলগত সক্ষমতা নিয়ে ইরানি জাতি গর্বিত। এতে দাবি করা হয়, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বাহিনী চাপে পড়েছে এবং দুর্বল হয়ে পড়েছে। বর্তমান পরিস্থিতিকে সামরিক সংঘাতে নীরবতা হিসেবে উল্লেখ করে আইআরজিসি বলেছে, আলোচনার সময় এবং তথাকথিত যুদ্ধবিরতির পর্যায়ে শত্রুর আচরণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। এতে আরও বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনী—বিশেষ করে আইআরজিসির উদ্যোগে—অঞ্চলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিবৃতির শে

শত্রুর হিসাবের বাইরে নতুন ‘চমক’ দেখাতে প্রস্তুত আইআরজিসি

ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা শত্রুর ধারণার বাইরে নতুন সাফল্য ও চমক দেখাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। একই সঙ্গে নতুন করে কোনো আগ্রাসন হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে বাহিনীটি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি নিজেকে শক্তিশালী জনভিত্তিক বাহিনী হিসেবে উল্লেখ করে জানায়, তারা বড় ধরনের অর্জন ও নতুন সক্ষমতা নিয়ে অবিশ্বস্ত ও আগ্রাসী শত্রুর বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে নামতে প্রস্তুত।

বিবৃতিতে বলা হয়, আইআরজিসি ও সশস্ত্র বাহিনীর অন্যান্য শাখার সমন্বিত কৌশলগত সক্ষমতা নিয়ে ইরানি জাতি গর্বিত। এতে দাবি করা হয়, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বাহিনী চাপে পড়েছে এবং দুর্বল হয়ে পড়েছে।

বর্তমান পরিস্থিতিকে সামরিক সংঘাতে নীরবতা হিসেবে উল্লেখ করে আইআরজিসি বলেছে, আলোচনার সময় এবং তথাকথিত যুদ্ধবিরতির পর্যায়ে শত্রুর আচরণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।

এতে আরও বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনী—বিশেষ করে আইআরজিসির উদ্যোগে—অঞ্চলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবৃতির শেষে আইআরজিসি জানায়, তারা সর্বোচ্চ প্রস্তুতি ও দৃঢ় মনোবল নিয়ে লড়াই চালিয়ে যেতে প্রস্তুত রয়েছে। নতুন কোনো আগ্রাসন ঘটলে তাৎক্ষণিক, সিদ্ধান্তমূলক ও কঠোর পাল্টা জবাব দেওয়া হবে, যা শত্রুর কল্পনার বাইরেও আঘাত হানবে।

সূত্র: তাসনিম নিউজ

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow