শনিবার কুমিল্লায় আসছেন প্রধানমন্ত্রী, সফর ঘিরে কড়া নিরাপত্তা

কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। জনসভাস্থল পরিদর্শনের পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ইতোমধ্যে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) কড়া নজরদারি শুরু করেছে। আগামী রোববার (১৬ মে) বেলা ১১টায় কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে তিনি বক্তব্য দেবেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ইতোমধ্যে সভাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মু. রেজা হাসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা। সফরকে কেন্দ্র করে মাঠ পরিচর্যা এবং কুমিল্লা-নোয়াখালী ও কুমিল্লা-চাঁদপুর সড়কের সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হয়েছে। মহাসড়কের বিভাজক ও সড়কদ্বীপে নতুন রঙের প্রলেপ ও সাজসজ্জার কাজ চলছে। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একাধিকবার সভাস্থল ও আশপাশের এলাকা পরিদর্শন করে প্রশাসনিক প্রস্তুতির বিভিন্ন দিক তদারকি করছেন। মাঠ গোছানো, নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং জনসমাগম সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য প্রশাসনের বিভিন্ন স্তরে ব্যাপক কর্মতৎপরতা চলছে।

শনিবার কুমিল্লায় আসছেন প্রধানমন্ত্রী, সফর ঘিরে কড়া নিরাপত্তা

কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। জনসভাস্থল পরিদর্শনের পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ইতোমধ্যে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) কড়া নজরদারি শুরু করেছে।

আগামী রোববার (১৬ মে) বেলা ১১টায় কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে তিনি বক্তব্য দেবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ইতোমধ্যে সভাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মু. রেজা হাসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা। সফরকে কেন্দ্র করে মাঠ পরিচর্যা এবং কুমিল্লা-নোয়াখালী ও কুমিল্লা-চাঁদপুর সড়কের সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হয়েছে। মহাসড়কের বিভাজক ও সড়কদ্বীপে নতুন রঙের প্রলেপ ও সাজসজ্জার কাজ চলছে।

শনিবার কুমিল্লায় আসছেন প্রধানমন্ত্রী, সফর ঘিরে কড়া নিরাপত্তা

বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একাধিকবার সভাস্থল ও আশপাশের এলাকা পরিদর্শন করে প্রশাসনিক প্রস্তুতির বিভিন্ন দিক তদারকি করছেন। মাঠ গোছানো, নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং জনসমাগম সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য প্রশাসনের বিভিন্ন স্তরে ব্যাপক কর্মতৎপরতা চলছে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, শনিবার চাঁদপুরে প্রধানমন্ত্রীর কর্মসূচি রয়েছে। সেখানে যাওয়ার পথে বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন। সংক্ষিপ্ত এই সফরে আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। আশা করি প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ৫০ হাজার মানুষের সমাগম হবে। ইতোমধ্যে প্যান্ডেল তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে।

এ বিষয়ে কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) মু. রেজা হাসান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে সভাস্থল সশরীরে পরিদর্শন করেছি। এসএসএফের সঙ্গেও বৈঠক হয়েছে। সবকিছু মিলিয়ে একটি সুন্দর ও সুশৃঙ্খল অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে।

জাহিদ পাটোয়ারী/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow