শফিনেছারের কবিতা: নিন্দিত সত্তা

ফুলছেঁড়া বৃন্তের হাহাকারতোমার হৃদয়কে স্পর্শ করেনিতুমি এক নির্লজ্জ অসুর! খুনের রক্তে হোলি খেলেওজীবনের কথা বলো—তোমাকে মানুষ বলি কীভাবে? রক্তাক্ত শত জনপদের কান্নাতোমাকে অবাক করেনি কখনো,তোমার সংস্কার—মানতে পারি না আমিমুখোশের আড়ালেতুমি স্বার্থপর এক সত্তা নিজ স্বার্থে নির্লজ্জ এক বর্গী তুমিঅগণিত ফুল ছড়ানো যূপকাষ্ঠেউল্লসিত কসাইয়ের মতো দাঁড়িয়ে—তুমি নন্দিত নও আরভালোবাসাহীন নিন্দিত এক সত্তা! এসইউ

শফিনেছারের কবিতা: নিন্দিত সত্তা

ফুলছেঁড়া বৃন্তের হাহাকার
তোমার হৃদয়কে স্পর্শ করেনি
তুমি এক নির্লজ্জ অসুর!

খুনের রক্তে হোলি খেলেও
জীবনের কথা বলো—
তোমাকে মানুষ বলি কীভাবে?

রক্তাক্ত শত জনপদের কান্না
তোমাকে অবাক করেনি কখনো,
তোমার সংস্কার—মানতে পারি না আমি
মুখোশের আড়ালে
তুমি স্বার্থপর এক সত্তা

নিজ স্বার্থে নির্লজ্জ এক বর্গী তুমি
অগণিত ফুল ছড়ানো যূপকাষ্ঠে
উল্লসিত কসাইয়ের মতো দাঁড়িয়ে—
তুমি নন্দিত নও আর
ভালোবাসাহীন নিন্দিত এক সত্তা!

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow