শরীরে তল্লাশি চালিয়ে মিললো দেড় কোটি টাকার সোনা

যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। রোববার (২৬ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটক সুমন মণ্ডল নারায়ণগঞ্জ সদর উপজেলার ইসলামিয়া গ্রামের প্রাণনাথ মণ্ডলের ছেলে। আরও পড়ুন সোনা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংকের সম্পদ যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বিষয়টি নিশ্চিত করেন। বিজিবি জানায়, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবির একটি বিশেষ দল নীলগঞ্জ এলাকায় তল্লাশি চালায়। এসময় সুমনকে দেখে তাদের সন্দেহ হয়। পরে তার শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় চারটি বড় এবং একটি ছোট সোনার বার উদ্ধার করা হয়। আরও পড়ুন সোনা ছাড়া আরও যেসব খাতে বিনিয়োগ নিরাপদ হতে পারে উদ্ধার হওয়া সোনার বারের ওজন ৬৮০ গ্রাম। এসময় তার কাছ থেকে একটি মোবাইলফোন ও নগদ ৯ হাজার ৮৭৫ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন জানান, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে সোনার বারগুলো নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মিলন রহমা

শরীরে তল্লাশি চালিয়ে মিললো দেড় কোটি টাকার সোনা

যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

রোববার (২৬ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটক সুমন মণ্ডল নারায়ণগঞ্জ সদর উপজেলার ইসলামিয়া গ্রামের প্রাণনাথ মণ্ডলের ছেলে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি জানায়, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবির একটি বিশেষ দল নীলগঞ্জ এলাকায় তল্লাশি চালায়। এসময় সুমনকে দেখে তাদের সন্দেহ হয়। পরে তার শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় চারটি বড় এবং একটি ছোট সোনার বার উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া সোনার বারের ওজন ৬৮০ গ্রাম। এসময় তার কাছ থেকে একটি মোবাইলফোন ও নগদ ৯ হাজার ৮৭৫ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন জানান, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে সোনার বারগুলো নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

মিলন রহমান/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow