শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু-কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয়তাবাদী জিয়া শিশু-কিশোর মেলার নবগঠিত কেন্দ্রীয় কমিটি। পরে সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন সংগঠনের নেতারা। সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত শহীদ জিয়াউর রহমানের মাজারে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সংগঠনের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে, শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জিয়া শিশু-কিশোর মেলার সভাপতি জাহাঙ্গীর শিকদার। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান অতিথির বক্তব্যে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জাসাস)-এর সাবেক সভাপতি এম এ মালেক সাংবাদিকদের বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিশুদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন। তিনি শিশু একাডেমি প্রতিষ্ঠা এবং শিশুদের বিনোদনের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেন। সোহরাওয়ার্দী উদ্যানে শিশু পার্ক স্থাপন করেন। একইভাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও শিশুদের বিকাশে নানা কর্মসূচি গ্রহণ করেছিলেন। বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান 'নতুন কুঁড়ি' তার ন

শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু-কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয়তাবাদী জিয়া শিশু-কিশোর মেলার নবগঠিত কেন্দ্রীয় কমিটি। পরে সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন সংগঠনের নেতারা।

সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত শহীদ জিয়াউর রহমানের মাজারে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় সংগঠনের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে, শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জিয়া শিশু-কিশোর মেলার সভাপতি জাহাঙ্গীর শিকদার।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান অতিথির বক্তব্যে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জাসাস)-এর সাবেক সভাপতি এম এ মালেক সাংবাদিকদের বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিশুদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন। তিনি শিশু একাডেমি প্রতিষ্ঠা এবং শিশুদের বিনোদনের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেন। সোহরাওয়ার্দী উদ্যানে শিশু পার্ক স্থাপন করেন। একইভাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও শিশুদের বিকাশে নানা কর্মসূচি গ্রহণ করেছিলেন। বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান 'নতুন কুঁড়ি' তার নির্দেশনায় চালু হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার শিশুদের নিয়ে যে স্বপ্ন, তা বাস্তবায়নে সংগঠনের নেতাকর্মীরা কাজ করে যাবেন।

সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, নবগঠিত কেন্দ্রীয় কমিটির মাধ্যমে জিয়া শিশু-কিশোর মেলার কার্যক্রম আরও গতিশীল হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত ছড়াকার আবু সালেহ। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল আমিন, সিনিয়র সহসভাপতি কে এস হোসেন টমাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দিন মোহাম্মদ দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক কবি ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম নাহিদ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ, সহ-সংগীতবিষয়ক সম্পাদক শাহিন বিশ্বাস, আনোয়ার সরদার, আলোকচিত্রবিষয়ক সম্পাদক মির্জা সম্রাট, সহ-দপ্তর সম্পাদক আহসান হাবিব সবুজ, প্রকাশনাবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow