শহীদ মীর মুগ্ধের নামে খুবিতে নতুন আবাসিক হল নির্মাণের ঘোষণা এমপির
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের নামে একটি নতুন আবাসিক হল নির্মাণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান। তিনি বলেন, ‘নতুন হল নির্মাণে যা যা প্রয়োজন, তা করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণেও উদ্যোগ নেওয়া হবে।’
শুক্রবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে জুলাই আন্দোলনে শহীদ খুবির ২০১৯ ব্যাচের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধের দ্বিতীয় শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘জুলাই বিপ্লব থেকে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আমীর এজাজ খান বলেন, ‘জুলাই অভ্যুত্থান দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে। বাকস্বাধীনতা, ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা থেকে আন্দোলনের জন্ম, সেই চেতনা ধরে রাখতে হবে। দেশে যেন নতুন করে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত না হয়, সেজন্য জুলাই সনদ ও ‘হ্যাঁ’ ভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান তিনি।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর চেয়ারম্যান অ্যাড. এস এম শফিকুল আলম মনা, খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিকুল আলম তুহিন, শহিদ মীর মুগ্ধের পিতা মীর মোস্তাফিজুর রহমান, শহিদ সাকিব রায়হানের পিতা শেখ আজিজুর রহমান, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান এবং ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী। স্বাগত বক্তব্য দেন দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত।
আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের স্বপ্নের বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন গণিত ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো. আজমল হুদা। শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন আইন ডিসিপ্লিনের ২০১৯ ব্যাচের আল শাহরিয়ার এবং গণিত ডিসিপ্লিনের ২০২২ ব্যাচের জাহিদুল ইসলাম। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নসংক্রান্ত বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকলিপি সংসদ সদস্যের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে শহীদ মীর মুগ্ধের স্নাতক পরীক্ষার সনদ তার পিতা মীর মোস্তাফিজুর রহমানের হাতে তুলে দেওয়া হয়। একই সঙ্গে শহীদ মীর মুগ্ধ ও শহীদ সাকিব রায়হানের পরিবারকে সম্মাননা জানানো হয় এবং জুলাই আন্দোলনে আহতদেরও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম ক্বারী মুস্তাকিম বিল্লাহ। পরে জুলাই আন্দোলনের শহিদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল সাড়ে ১০টায় অদম্য বাংলা চত্বরে জুলাই আন্দোলনের স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। অতিথিরা প্রদর্শনী পরিদর্শনের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ও নাগরিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী ছাত্রবিষয়ক পরিচালক মো. মতিউর রহমান ও কানিজ ফাতিমা খুশি। দিবসটি উপলক্ষে বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।