‘শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে জনগণ কাউকে ক্ষমা করবে না’

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না। শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে জনগণ কাউকে ক্ষমা করবে না। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের ঘাটারচর এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের শহীদ রিয়াজের স্মরণে নির্মিত ‘শহীদ রিয়াজ চত্বর’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমান উল্লাহ আমান বলেন, শহীদ রিয়াজ শুধু একটি পরিবারের সন্তান নন, তিনি পুরো জাতির গর্ব। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের স্মৃতি সংরক্ষণ করা আমাদের নৈতিক দায়িত্ব। নতুন প্রজন্মকে শহীদদের আত্মত্যাগের ইতিহাস জানতে হবে এবং সেই চেতনায় দেশ গঠনে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, দেশে আইনের শাসন, মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত থাকবে। জনগণের শক্তির কাছে কোনো অপশক্তি টিকতে পারে না। শহীদদের আত্মত্যাগ আমাদের সেই প্রেরণাই জোগায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢা

‘শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে জনগণ কাউকে ক্ষমা করবে না’

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না। শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে জনগণ কাউকে ক্ষমা করবে না।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের ঘাটারচর এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের শহীদ রিয়াজের স্মরণে নির্মিত ‘শহীদ রিয়াজ চত্বর’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, শহীদ রিয়াজ শুধু একটি পরিবারের সন্তান নন, তিনি পুরো জাতির গর্ব। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের স্মৃতি সংরক্ষণ করা আমাদের নৈতিক দায়িত্ব। নতুন প্রজন্মকে শহীদদের আত্মত্যাগের ইতিহাস জানতে হবে এবং সেই চেতনায় দেশ গঠনে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, দেশে আইনের শাসন, মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত থাকবে। জনগণের শক্তির কাছে কোনো অপশক্তি টিকতে পারে না। শহীদদের আত্মত্যাগ আমাদের সেই প্রেরণাই জোগায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।

তিনি বলেন, শহীদ রিয়াজের স্মৃতি শুধু একটি চত্বরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং তার আত্মত্যাগ আগামী প্রজন্মকে ন্যায় ও গণতন্ত্রের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

পরে আমান উল্লাহ আমান ও ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচনের মাধ্যমে ‘শহীদ রিয়াজ চত্বর’ উদ্বোধন করেন।

এ সময় স্থানীয় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক, কেরানীগঞ্জ মডেল এসিল্যান্ড জান্নাতুল মাওয়া, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুল হক মনির সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, শহীদ রিয়াজের পরিবারের সদস্য, ছাত্র-জনতা এবং বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শহীদ রিয়াজের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow