শাকিব খানের ‘প্রিয়তমা’ নিয়ে এলো বড় সুখবর

ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ব্যবসাসফল চলচ্চিত্র ‘প্রিয়তমা’কে ঘিরে এলো নতুন সুখবর। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ‘নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’ সিনেমাটি ছয়টি বিভাগে মনোনয়ন পেয়েছে। একই সঙ্গে ছবিটির প্রযোজক আরশাদ আদনানকে উৎসবটির গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত করা হয়েছে। আগামী ২ আগস্ট নিউ ইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে বসবে ‘নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর। উৎসবটির সার্বিক সহযোগিতায় রয়েছে আমেরিকান বাংলাদেশি প্রডিউসারস অ্যাসোসিয়েশন (এবিপিএ)। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সব নিয়মনীতি অনুসরণ করেই আয়োজনটি অনুষ্ঠিত হবে। স্বল্পদৈর্ঘ্য, তথ্যচিত্র ও পূর্ণদৈর্ঘ্য-এই তিন বিভাগে বাংলা ভাষার চলচ্চিত্র প্রদর্শন, মূল্যায়ন ও পুরস্কৃত করা হবে। এবারের আসরে আরশাদ আদনান প্রযোজিত ‘প্রিয়তমা’ ছয়টি বিভাগে মনোনয়ন অর্জন করেছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের একটি বাণিজ্যিক চলচ্চিত্রের জন্য এটি গুরুত্বপূর্ণ অর্জন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ পরিচালনা করেন হিমেল আশরাফ। মুক্তির পর সিনেমাটি বছরের অন্যতম ব্যবসাসফ

শাকিব খানের ‘প্রিয়তমা’ নিয়ে এলো বড় সুখবর

ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ব্যবসাসফল চলচ্চিত্র ‘প্রিয়তমা’কে ঘিরে এলো নতুন সুখবর। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ‘নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’ সিনেমাটি ছয়টি বিভাগে মনোনয়ন পেয়েছে। একই সঙ্গে ছবিটির প্রযোজক আরশাদ আদনানকে উৎসবটির গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত করা হয়েছে।

আগামী ২ আগস্ট নিউ ইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে বসবে ‘নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর। উৎসবটির সার্বিক সহযোগিতায় রয়েছে আমেরিকান বাংলাদেশি প্রডিউসারস অ্যাসোসিয়েশন (এবিপিএ)।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সব নিয়মনীতি অনুসরণ করেই আয়োজনটি অনুষ্ঠিত হবে। স্বল্পদৈর্ঘ্য, তথ্যচিত্র ও পূর্ণদৈর্ঘ্য-এই তিন বিভাগে বাংলা ভাষার চলচ্চিত্র প্রদর্শন, মূল্যায়ন ও পুরস্কৃত করা হবে।

এবারের আসরে আরশাদ আদনান প্রযোজিত ‘প্রিয়তমা’ ছয়টি বিভাগে মনোনয়ন অর্জন করেছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের একটি বাণিজ্যিক চলচ্চিত্রের জন্য এটি গুরুত্বপূর্ণ অর্জন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

২০২৩ সালে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ পরিচালনা করেন হিমেল আশরাফ। মুক্তির পর সিনেমাটি বছরের অন্যতম ব্যবসাসফল চলচ্চিত্রে পরিণত হয়। বিশেষ করে এতে শাকিব খানের অভিনয় দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়ায়। অনেকেই মনে করেন, এ সিনেমার মাধ্যমে নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছিলেন ঢালিউডের এই সুপারস্টার।

সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। বাংলাদেশি সিনেমায় এটিই ছিল তার অভিষেক। প্রথম ছবিতেই অভিনয় দক্ষতায় দুই বাংলার দর্শকদের প্রশংসা কুড়ান তিনি।

শুধু সিনেমাই নয়, ‘প্রিয়তমা’র গানও পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। বিশেষ করে ‘ও প্রিয়তমা’ ও ‘ঈশ্বর’ গান দুটি দেশ-বিদেশের বাংলা ভাষাভাষী শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এর মধ্যে ‘ও প্রিয়তমা’ সাম্প্রতিক সময়ের বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় গানে পরিণত হয়।

এদিকে ‘প্রিয়তমা’র সাফল্যের ধারাবাহিকতায় প্রযোজক আরশাদ আদনানকে ‘নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’-এর গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত করা হয়েছে। চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, এটি শুধু ব্যক্তিগত অর্জন নয়, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের চলচ্চিত্রশিল্পের জন্যও একটি ইতিবাচক স্বীকৃতি।

উল্লেখ্য, ‘প্রিয়তমা’র সাফল্যের পর শাকিব খানকে নিয়ে আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত ‘রাজকুমার’ সিনেমাটিও দর্শকপ্রিয়তা পায় এবং বাণিজ্যিকভাবে সফল হয়। এবার ‘প্রিয়তমা’র আন্তর্জাতিক স্বীকৃতি সেই সাফল্যের মুকুটে যোগ করল নতুন পালক।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow